advertisement

রিকশাওয়ালা’র কাহিনি নিয়ে বাংলা ছবি বানাচ্ছেন ‘কেকওয়াক’-এর পরিচালক রামকমল

Last Updated:
#কলকাতা: কেকওয়াক’ এবং ‘সিজন গ্রিটিংস’-এর পর এবার নতুন ছবি নিয়ে প্রস্তুত পরিচালক রামকমল মুখোপাধ্যায় । হিন্দি ছবির পর এ বার বাংলা চলচ্চিত্র জগতে পা রাখছেন পরিচালক ৷ এর আগে স্বল্প দৈর্ঘ্যের দুটি ছবি বানিয়েছেন তিনি ৷ এ বার বাংলা ভাষার স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাতে চলেছেন রামকমল ৷ ছবির নাম ‘রিকশাওয়ালা’৷ বাঙালির জিয়া নস্ট্যাল করতে আসছে ‘রিকশাওয়ালা’৷
হাতে টানা রিকশার নস্টালজিয়া নিয়েই তৈরি হতে চলেছে এই ছবি। বাংলার থিয়েটার চর্চাকেও তুলে ধরা হবে এই ছবিতে ।
বাংলায় বড় হয়েছেন পরিচালক, সুতরাং প্রথম থেকেই বাংলা ভাষাতে ছবি করার ইচ্ছেটা ছিল। এ বার তাঁর হাত ধরে আসতে চলেছে বাংলা ভাষার ছবি ৷ কলকাতার বিভিন্ন অঞ্চলে হাতে টানা রিকশা নিয়েই চিত্রনাট্য বাঁধার কাজ চলছে।
advertisement
advertisement
ীোস
‘রিকশাওয়ালা’ ছবির পোস্টার বাঁ দিকে ৷ পরিচালক রামকমল মুখোপাধ্যায় (ডানদিকে )
স্ক্রিনপ্লে লিখছেন গার্গী মুখোপাধ্যায় ও সৈকত দাস। গার্গীর আরও একটা পরিচয় রয়েছে। তিনি জনপ্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের নাতনি। ছবিতে ক্যামেরার দায়িত্ব হয়েছে মধুরা পালিতের কাঁধে। সম্প্রতি কান থেকে ডাক পাওয়ার সূত্রে শিরোনামে এসেছিলেন তিনি। অরিত্র দাসের প্রযোজনার এই ছবিতে কারা থাকছেন সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ৷ তবে এই মুহূর্তে কাস্টিং চলছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রিকশাওয়ালা’র কাহিনি নিয়ে বাংলা ছবি বানাচ্ছেন ‘কেকওয়াক’-এর পরিচালক রামকমল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement