advertisement

কী কাণ্ড ! পাখির শরীরে আস্ত একটা ছাগল ঢুকে পড়ল ! গোটা বিষয়টা জানালেন শাবানা আজমি

Last Updated:

সত্যিই কি পাখির দেহে ঢুকে পড়েছে ছাগল?

#মুম্বই:  শাবান আজমি। বলিউড শুধু গোটা দেশে তাঁর অভিনয়ের চর্চা হয়। এক সময় তাঁর অভিনয়ে পাগল ছিল মানুষ। বিনোদ খান্না, সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, কার সঙ্গে অভিনয় করেননি তিনি ! তাঁর অভিনয়ের ভক্ত গোটা দেশ।
শাবান আজমি ট্যুইটারে বেশ অ্যাক্টিভ। নিজেই হ্যান্ডেল করেন অ্যাকাউন্ট। মাঝে মধ্যেই নানা কিছু পোস্ট করেন তিনি। সম্প্রতি তিনি ট্যুইটারে একটি মজার ছবি শেয়ার করেছেন তিনি। একটি পাখির ছবি। কিন্তু ভাল করে দেখলে বোঝা যাবে ছবিটায় একটা ছাগলের মুখ ফুটে উঠেছে। এই ছবিটি শেয়ার করে শাবানা তাঁর ভক্তদের কাছে প্রশ্ন করেন, "কি দেখা যাচ্ছে ছবিতে? একটা ছাগল তো? দূরে দেখছে পাখি।" এই ট্যুইট শেয়ার হতেই ভাইরাল হয়। অনেকেই শাবানাকে সঠিক জবাব দিয়েছেন।
advertisement
advertisement
তবে ভালো করে খেয়াল করলেই পাখির শরীরে একটা ছাগলের ছবি ফুটে উঠছে। শাবানার এই পোস্টে অনেকেই লিখেছেন, আপনি খুব মজার মানুষ। আপনার পোস্ট দেখলেই বোঝা যায়। জাভেদ আখতারের স্ত্রী শাবানা আজমি। নানা সোশ্যাল বিষয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে। তবে এই মজার ছবি পোস্ট করাতে সকলে প্রথমে অবাক হলেও, প্রশংসাই করেছেন অভিনেত্রীর।
advertisement
প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাস থাবা বসানোর পর থেকে ঘরেই আছেন শাবানা। তিনি বন্ধ রেখেছেন সব কাজ। নাটক, থিয়েটারও বন্ধ। বাড়িতে থেকে এই মজার পোস্ট করেছেন তিনি। এ যেন অনেকটা ছিল বেড়াল হয়ে গেল রুমালের মতো।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কী কাণ্ড ! পাখির শরীরে আস্ত একটা ছাগল ঢুকে পড়ল ! গোটা বিষয়টা জানালেন শাবানা আজমি
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement