advertisement

জীবনের লড়াই উঠে এল বক্সিং রিং-এ!

Last Updated:

এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শিখর শ্রীবাস্তব, এনা শাহা৷

#কলকাতা: জীবনের লড়াই উঠে এল বক্সিং রিং-এ৷ ১৮ বছরের যুবক রনির জীবন যুদ্ধের যন এক উদাহরণ হয়ে ওঠে বক্সিং রিং-এ তার লড়াই৷ তার জীবনের হার-জিতের গল্প বলা হয় তার বক্সিং-এর মাধ্যমে৷ সাধারণ মানুষের জীবনে খেলার গুরুত্ব প্রচুর৷ খেলার মাধ্যমে জীবনে মেলে নানা শিক্ষা৷ নয়মানুবর্তীতা, ধৈর্য, দায়িত্ববোধ এই গুণাবলি শেখা যায় খেলার মধ্যে দিয়েই৷ খেলায় যে শুধু শরীর স্বাস্থ্য ভাল থাকে তা নয়, জীবনবোধও শেখায় খেলা৷ তাই এই বক্সিং-এর মাধ্যমে কতটা পাল্টাবে রনির জীবন সেটাই ফুটিয়ে তুলবে বক্সার৷ ইরস নাও-এ শুরু হয়েছে বক্সারের লাইভ স্ট্রিমিং৷
এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শিখর শ্রীবাস্তব, এনা শাহা৷ ছবিতে অভিনয়ে করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে৷ রয়েছেন রজতাভ দত্ত, লাবনী সরকার, সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ সরকার৷ ছবি পরিচালনায় সঞ্জয় বর্ধন৷ ছবিতে বক্সি রিং-কে যেন জীবন-লড়াইয়ের এক রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে৷
ভীষণভাবে একাকীত্বে ভোগা রনি কি বক্সিং-কেই নিজের জীবন হিসেবে বেছে নেবে? সেই গল্প তুলে ধরবে বক্সার৷ অভিনেতা রজতাভ দত্তের কথায়, ছবি আমাদের আনন্দ যুগিয়ে আসছে বছরের পর বছর৷ খুশি যে, ইরস নাও (Eros Now) এবার এই ছবিটি নিয়ে আসছে৷ বক্সার ছবিটি খুবই অনুপ্ররণা যোগাবে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জীবনের লড়াই উঠে এল বক্সিং রিং-এ!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement