advertisement

Bonny Sengupta and Koushani Mukherjee: মেয়েরা বিয়ের পর যেরকম নাম বদলায়, এখানে আমি যেন বদলে নিয়েছি কৌশানীর জন্য: বনি

Last Updated:

Bonny Sengupta and Koushani Mukherjee: ‘ডাল বাটি চুরমা’ (চচ্চড়ি)। নাম শুনেই বোঝা যাচ্ছে, দুই সংস্কৃতির মেলানো মেশানো ভালবাসা। আর এই হাসির, প্রেমের ছবি দিয়েই প্রথম বার প্রযোজক হিসেবে ময়দানে নামছেন বনি-কৌশানী।

বনি কৌশানী
বনি কৌশানী
কলকাতা: কেবল নায়ক-নায়িকা নন, প্রযোজকও। নতুন ছবি 'ডাল বাটি চুরমা'র প্রচারে মন দিয়েছেন বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। এই ছবিই যেন তাঁদের প্রথম সন্তান।
২০১৫ সালে রাজ চক্রবর্তীর ছবি 'পারব না আমি ছাড়তে তোকে'র পর থেকেই বনি বা কৌশানী যেন অবিচ্ছিন্ন। তাঁদের নামও নেওয়া হয় একইসঙ্গে। 'বনি-কৌশানী' বা 'কৌশানী-বনি'। কিন্তু দু'জনের নাম যে সর্বদা একসঙ্গে নেওয়া হয়, তা কি তাঁদের পেশার জন্য ক্ষতিকর? নাকি ভাল?
advertisement
advertisement
নিউজ18 বাংলাকে বনি বললেন, ‘‘একেবারেই ক্ষতিকর নয়। মানুষ যে এখনও আমাদের দেখতে চাইছেন, সে তো ভাল কথা।’’ দু’জনের নাম যুক্ত হয়ে যাওয়ার বিষয়টিকেও বেশ ভাল লাগে যুগলের। সে কথাও স্পষ্ট। বনির কথায়, ‘‘মেয়েরা যেমন বিয়ের পর নাম বদলে নেয়, আমি এখানে যেন নাম পাল্টে ফেলেছি। নাম বনি, আর পদবী যেন কৌশানী।’’
advertisement
advertisement
কৌশানীর মস্করা, ‘‘আমার বাবা কত ভেবেচিন্তে মেয়ের রাশভারী একটা নাম রেখেছিলেন। কৌশানী মুখোপাধ্যায়। এখন সেটা কৌশানী বনি হয়ে গিয়েছে।’’
‘ডাল বাটি চুরমা’ (চচ্চড়ি)। নাম শুনেই বোঝা যাচ্ছে, দুই সংস্কৃতির মেলানো মেশানো ভালবাসা। আর এই হাসির, প্রেমের ছবি দিয়েই প্রথম বার প্রযোজক হিসেবে ময়দানে নামছেন বনি-কৌশানী। টলিউডের অন্যতম পাওয়ার কাপল প্রযোজিত এই ছবি মুক্তি পাচ্ছে আগামী মাসের ১৭ তারিখ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bonny Sengupta and Koushani Mukherjee: মেয়েরা বিয়ের পর যেরকম নাম বদলায়, এখানে আমি যেন বদলে নিয়েছি কৌশানীর জন্য: বনি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement