advertisement

Tiger Shroff-Disha Patani: দিশার সঙ্গে টাইগারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, ফাঁস করলেন কৃষ্ণা শ্রফ!

Last Updated:

টাইগারের পরিবারের সঙ্গে দিশার সম্পর্কও দারুন। দুই তারকার অনুগামীরা এখন একটাই চিন্তা করছেন কবে চার হাত এক হবে (Tiger Shroff-Disha Patani)?

#মুম্বই: টাইগার শ্রফ (Tiger Shroff) এবং দিশা পটানির (Disha Patani) প্রেমের সম্পর্ক এখন টিনসেল টাউনে চর্চার মূল বিষয়। তবে প্রকাশ্যে নিজেদের প্রেম নিয়ে অফিসিয়ালি কোনও স্বীকৃতি দেননি দুই তারকাই। তবে তাঁদের ভাব ভঙ্গি বুঝে নিয়েছেন অনেকেই। বোঝা গিয়েছে তাঁদের মধ্যেকার রসায়ন। টাইগারের পরিবারের সঙ্গে দিশার সম্পর্কও দারুন। দুই তারকার অনুগামীরা এখন একটাই চিন্তা করছেন কবে চার হাত এক হবে? তবে কিছু প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে। টাইগারের বোন কৃষ্ণা শ্রফ (Krishna Shroff) কিছু তথ্য ফাঁস করেছেন।
এক সাক্ষাৎকারে কৃষ্ণা শ্রফ বলেছেন, ‘আমি এই ব্যাপারে কিছু বলাটা ভালো হবে না, এই জল্পনার শেষ ওঁরাই করতে পারেন। ওঁরাই বলতে পারবেন ওঁনাদের মধ্যেকার সম্পর্কের অবস্থান কি। আমি শুধু এতটুকুই বলতে পারি, যে দুজনেই খুব ঘনিষ্ঠ। তাঁদের এই বিষয়টা সকলেই পছন্দ করে। আমার সঙ্গে দিশার সম্পর্কও খুব ভালো’।
কৃষ্ণা আরও বলেন, ‘দিশা আমার খুব ভালো বন্ধু। প্রায় সাত বছর ধরে আমার এবং আমার পরিবারের সঙ্গে ওঁর সম্পর্ক রয়েছে। আমরা মাঝে মাঝেই এক সঙ্গে আড্ডা দি। আমি এবং দিশা টাইগারের সঙ্গে মশকরাও করি। দিশা সব কিছুতে আমার সাথ দেয়। দিশা আমার থেকে বয়সে ছোট হলেও আমার মনে হয় ওঁ আমার দিদি। কারণ, সব সময় দিশা আমাকে ভালো পরামর্শ দিয়ে থাকে। যতক্ষণ দিশা আমার সঙ্গে থাকে আমি আনন্দে থাকি। আমরা একসঙ্গে থাকলে সেই সময়টা উপভোগ করতে পারি’।
advertisement
advertisement
বলিউডে এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (M.S. Dhoni: The Untold Story) ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন দিশা পটানি। এর পর একের পর এক ছবিতে কাজ করছেন দিশা। কয়েকদিন আগেই প্রভু দেবা (Prabhu Deva) পরিচালিত রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতে সলমনের পাশাপাশি রণদীপ হুডা (Randeep Hooda) ও জ্যাকি শ্রফ (Jackie Shroff) অভিনয় করেছেন। সামনেই অভিনেত্রীর আরও একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এক ভিলেন রিটার্নসে (Ek Villain Returns) দিশাকে দেখা যাবে। অন্যদিকে টাইগারকে দেখা যাবে হিরোপন্তি ২ (Heropanti 2) এবং বাঘি ৪ (Baaghi 4) ছবিতে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tiger Shroff-Disha Patani: দিশার সঙ্গে টাইগারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, ফাঁস করলেন কৃষ্ণা শ্রফ!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement