advertisement

নেপোটিজমের অসুখ সারছে না! ফের ব্রাত্য বিদ্যুৎ জামালের ছবি, ক্ষোভ উগড়ে দিলেন নায়ক

Last Updated:

অভিনেতা বিদ্যুৎ জামালের সাম্প্রতিক ট্যুইটে ফের আরও একবার প্রমাণিত হল এত বিতর্ক, এত সমালোচনার ঝড় ওঠার পরেও বলিউড আছে সেই বলিউডেই ।

#মুম্বই: শিকড়টা একেবারে গভীরে গভীরে ছড়িয়ে পড়েছে । সেই অসুখ এত সহজে নির্মূল হওয়ার নয় । অভিনেতা বিদ্যুৎ জামালের সাম্প্রতিক ট্যুইটে ফের আরও একবার প্রমাণিত হল এত বিতর্ক, এত সমালোচনার ঝড় ওঠার পরেও বলিউড আছে সেই বলিউডেই ।
সম্প্রতি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বলিউডের বিগ বাজেটের সাত সাতটি ছবি । ডিজনি+হটস্টারেই এই ছবিগুলির প্রিমিয়ার হবে । সেখানেই মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ । তারপরই মুক্তি পাবে, অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’, অজয় দেবগণ অভিনীত ‘ভূজ’। আলিয়ার ‘সড়ক ২’, অভিষেকের ‘দ্য বিগ বুল’। সঙ্গে মুক্তি পাবে কুণাল খেমুর ‘লুটকেস’ ও বিদ্যুৎ জমওয়ালের ‘খুদা হাফিজ’।
advertisement
advertisement
advertisement
বিদ্যুতের ট্যুইটটি ছিল এই প্রসঙ্গেই । সাতটি ছবির মধ্যে ৫টি ছবিই শুধুমাত্র ডিসপ্লেতে জায়গা পেয়েছে । বাকি দু’টি ছবি না পেয়েছে কোনও আমন্ত্রণ, না পেয়েছে সম্মান । প্রসঙ্গত সাতটি ছবির মধ্যে পাঁচটি ছবির নায়ক-নায়িকাদের নিয়ে আজ হটস্টারে একটি লাইভ আড্ডা সেশন ছিল । সেখানে উপস্থিত ছিলেন আলিয়া, অভিষেক, অজয় দেবগণ, অক্ষয় কুমার এবং সঞ্চালক ছিলেন বরুণ ধাওয়ান । কিন্তু কুণাল খেমু বা বিদ্যুৎ জামালকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি ।
advertisement
ট্যুইটে তাই বিদ্যুৎ দুঃখ করে লিখেছেন, ‘‘এখনও অনেক পথ যেতে হবে ।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নেপোটিজমের অসুখ সারছে না! ফের ব্রাত্য বিদ্যুৎ জামালের ছবি, ক্ষোভ উগড়ে দিলেন নায়ক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement