advertisement

ভারতে ছাড়পত্র না পেলেও ব্রিটেনে ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পদ্মাবতী !

Last Updated:

ভারতে ছাড়পত্র না পেলেও বিদেশে নির্ধারিত সময়েই মুক্তি পাচ্ছে ‘পদ্মাবতী’

#নয়াদিল্লি: সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবতী’ ছবি নিয়ে এখন বিতর্কের ঝড় উঠেছে সারা দেশে ৷ এই ছবি যেন কিছুতেই এদেশে মুক্তি না পায়, তার জন্য এখন উঠে পড়ে লেগেছে রাজস্থানের করণি সেনা থেকে শুরু করে অনেকেই ৷  কিন্তু এর মধ্যেই ছবির পরিচালক-প্রযোজক সংস্থা এবং কলাকুশলীদের জন্য সুখবর, ভারতে ছাড়পত্র না পেলেও বিদেশে নির্ধারিত সময়েই মুক্তি পাচ্ছে ‘পদ্মাবতী’ ৷ আগামী ১ ডিসেম্বর ব্রিটেনে মুক্তি পাচ্ছে ‘পদ্মাবতী’ ৷
ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশ (BBFC)-র সবুজ সঙ্কেত পাওয়ার পরেই সেদেশে ‘পদ্মাবতী’-র মুক্তি নিয়ে আর কোনও সমস্যাই থাকল না ৷ কোনও কাটছাঁট ছাড়াই ব্রিটেনে মুক্তি পাচ্ছে পদ্মাবতী ৷ টুইট করে ব্রিটিশ সেন্সর বোর্ডের তরফে জানানো হয়, ‘‘পদ্মাবতী হিন্দি ভাষার পৌরাণিক মহাকাব্য ৷ সেখানে রাজপুত রানিকে পেতে চান সুলতান ৷ ’’
advertisement
এদিকে পদ্মাবতীর মুক্তি রুখতে মামলা সুপ্রিম কোর্টে ৷ মামলা করেছেন এক আইনজীবী ৷ আগামী ২৮ নভেম্বর মামলার শুনানি হবে ৷ ছবিটি মুক্তি পেলে সামাজিক ঐক্য নষ্ট হবে বলে মামলার আবেদনে দাবি ওই আইনজীবীর ৷
advertisement
advertisement
প্রথমে মধ্যপ্রদেশ, তারপর রাজস্থান ৷ এবার খোদ মোদির খাসতালুক গুজরাটেও নিষিদ্ধ হয়েছে সঞ্জয়লীলা বনশালির পদ্মাবতী ৷ বুধবার গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি স্পষ্টই জানিয়ে দেন ছবি নিয়ে বিতর্ক না মিটলে গুজরাটে মুক্তি পাবে না পদ্মাবতী ৷ রূপানির কথায়, ‘‘ সাধারণ মানুষের মনোভাবে আঘাত লেগেছে ৷ এই বিষয়টিকে অগ্রাহ্য করা যায় না ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে গুজরাটে রিলিজ করতে দেওয়া যাবে না এই ছবি ৷ বিতর্ক মিটলে তবে মুক্তির কথা ভেবে দেখা হবে ৷ ’’
advertisement
9e215ee7a39b437b93a3887d81b40d35-9e215ee7a39b437b93a3887d81b40d35-0
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতে ছাড়পত্র না পেলেও ব্রিটেনে ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পদ্মাবতী !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement