advertisement

শ্যুটিং চলাকালীন ফ্লোরেই অজ্ঞান হয়ে পড়লেন, হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী

Last Updated:

গেহনার শরীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে ৷ তবে এখন তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ৷

#মুম্বই: শ্যুটিং চলাকালীন ফ্লোরেই অজ্ঞান হয়ে পড়লেন অভিনেত্রী গেহনা বশিষ্ঠ ৷ অল্ট বালাজির ‘গান্দি বাত’ ওয়েব সিরিজের চতুর্থ এপিসোড ‘হানিমুন অন হুইলস’ এ অভিনয় করে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন ৷ সম্প্রতি টানা ৪৮ ঘণ্টা একটি ওয়েব সিরিজের শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বছর ৩১ এর অভিনেত্রী ৷ শীঘ্রই তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, আর কিছুক্ষণ দেরি হলে অভিনেত্রীকে বাঁচানো সম্ভব হত না ৷
গেহনার শরীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে ৷ তবে এখন তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ৷ চিকিৎসক জানিয়েছেন যে সেরেব্রাল ওডেমা ও কোমায় চলে যাচ্ছিলেন অভিনেত্রী ৷ কয়েক মিনিটও যদি তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হত তাহলে তাকে মুশকিল হয়ে যেত ৷
চিকিৎসকেরা আরও জানিয়েছেন গেহনাকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর জ্ঞান ছিল না। রক্তচাপ খুব কম ছিল। গেহনাকে সিপিআর ও এক ইলেক্ট্রিক শক দিতে হয় ৷ হাসপাতালে ভর্তি করার তিনদিন পর গেহনা এখন অনেকটাই সুস্থ রয়েছেন ৷
advertisement
advertisement
হেহনার চিকিৎসক জানিয়েছেন, দীর্ঘ সময় টানা শুটিং, শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি, পাশাপাশি না ঘুমানো আর নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস—সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গেছে। একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিং চলাকালীন ফ্লোরেই অজ্ঞান হয়ে পড়লেন, হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement