advertisement

সাসপেন্সের অবসান! 'দাবাং থ্রি'র পরিচালক প্রভুদেবা

Last Updated:

আর সাসপেন্স নয়! প্রকাশ্যে এল 'দাবাং থ্রি'-র পরিচালকের নাম। তিনি আর কেউ নন। কোরিওগ্রাফার, পরিচালক প্রভুদেবা।

#মুম্বই: আর সাসপেন্স নয়! প্রকাশ্যে এল 'দাবাং থ্রি'-র পরিচালকের নাম। তিনি আর কেউ নন। কোরিওগ্রাফার, পরিচালক প্রভুদেবা। তাঁর ভাষায়, " সলমন, আরবাজকে না বলার ক্ষমতা আমার নেই! আমাদের বন্ধুত্ব বহুদিনের । যদিও আমি 'দাবাং' ফ্র্যাঞ্চাইজির আগের দুটো ছবি দেখিনি, কিন্তু এটা নিশ্চিত করছি, এখানেও চুলবুল পান্ডের স্বভাবজাত 'মস্তি' বজায় থাকবে। সঙ্গে যোগ হবে আমার টুইস্ট! আশা করছি, দর্শকের পছন্দ  হবে।"
file photo file photo
এই সিরিজের প্রথম ছবি 'দাবাং'-এর পরিচালক ছিলেন অভিনব কাশ্যপ। 'দাবাং টু'-এর আরবাজ খান। তৃতীয় ছবির ক্ষেত্রেও  শুধুমাত্র পরিচালকই বদলাচ্ছে। ছবির মূল কাস্টিং থাকছে একই। সঙ্গীত পরিচালনাও করছেন সাজিদ ওয়াজিদই।
advertisement
এর আগে সলমন অভিনীত 'ওয়ান্টেড'-এর পরিচালক ছিলেন প্রভুদেবা। ছবিটা বিপুল হিট করেছিল। এই মুহূর্তে  ভারতীয় বক্সঅফিসে সুপারহিট ফিল্ম সিরিজ-এর তালিকায় 'দাবাং' রয়েছে পঞ্চম স্থানে। দেখা যাক,  'দাবাং থ্রি' মুক্তির পর সেই স্থান এগোয় না পিছোয়!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সাসপেন্সের অবসান! 'দাবাং থ্রি'র পরিচালক প্রভুদেবা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement