advertisement

Sushant Singh Rajput: ‘খবরটা পেয়ে আমি শকড্, কিছু বলার ভাষা নেই......’, সুশান্তের মৃত্যুর খবরে আক্ষেপ অক্ষয়ের

Last Updated:

রবিবারের সকাল সকাল প্রত্যেককে নাড়িয়ে দিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর ৷ এখনও যেন বলিউড বিশ্বাস করতে পারছে না বি-টাউনের এমএস ধোনি আর নেই ৷

#মুম্বই: একমুহূর্তে থমকে গিয়েছে বলিউড ৷ এরকম মর্মান্তিক খবরে বাক্যিহারা সকলে ৷ রবিবারের সকাল সকাল প্রত্যেককে নাড়িয়ে দিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর ৷ এখনও যেন বলিউড বিশ্বাস করতে পারছে না বি-টাউনের এমএস ধোনি আর নেই ৷ সুশান্ত সিং রাজপুতের এমন পরিণতিতে হতবাক সকলে ৷ ট্যুইটার, ফেসবুক, ইনস্টা ছেয়ে গিয়েছে শোকবার্তায় ৷ প্রত্যেকের মুখে একটাই কথা, ‘এখনও বিশ্বাস করতে পারছি না’ ৷
রবিবার সকালে মাত্র ৩৪ বছরে নিজের মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত্যু হল সুশান্ত সিং রাজপুতের৷ পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন তিনি৷  টেলিভিশনে প্রভূত জনপ্রিয়তার পর  ‘কাই পো চে’ দিয়ে বলিউডে যাত্রা শুরু ৷ তারপর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ এমএস ধোনি, ব্যোমকেশ বক্সীর মতো ব্লকব্লাস্টারের নায়ক ছিলেন সুশান্ত ৷ বলিউডে নিজের অভিনয় দিয়ে এক স্বকীয় পরিচয় তৈরি করেছিলেন তিনি ৷ পিকে-তে আমির ও অনুষ্কার পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছিলেন শারফারাজ সুশান্ত ৷
advertisement
সুশান্তের মতো প্রতিভাবান এমন একজন অভিনেতার সঙ্গে আর কাজ করা হল না, আক্ষেপ চেপে রাখতে পারেননি অক্ষয় ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর পেয়ে অক্ষয়ের ট্যুইট, ‘খবরটা পেয়ে আমি শকড্, কিছু বলার ভাষা নেই ৷ সুশান্তের 'ছিঁছোড়ে'.. দেখতে দেখতে আমি প্রোডিউসার সাজিদকে বলেছিলাম মনে আছে.. কি ভাল সিনেমাটা.. ইসস আমি যদি এতে কাজ করতে পারতাম..৷ এত ভাল অভিনেতা ছিল ও... ভগবান ওর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিক ৷’
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput: ‘খবরটা পেয়ে আমি শকড্, কিছু বলার ভাষা নেই......’, সুশান্তের মৃত্যুর খবরে আক্ষেপ অক্ষয়ের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement