advertisement

Dil Bechara| অনলাইনে বিনামূল্য দেখার সুযোগ সুশান্তের শেষ ছবি, কোথায়-কখন? জানুন

Last Updated:

সুশান্ত সিং রাজপুত- সঞ্জনা সাংঘি অভিনীত, মুকেশ ছাবরা পরিচালিত দিল বেচারা শুধুমাত্র একটি ছবি নয়, তার থেকেও বেশি কিছু হতে চলেছে৷ কারণ এর সঙ্গে জড়িয়ে থাকবে বহু অনুভূতি৷ তাই তো বিনামূল্য দেখা যাবে এই ছবি৷

#মুম্বই: মুক্তি পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'র ট্রেলার৷ এই ছবিতে শেষবারের মতে পর্দায় দেখা যাবে সুশান্তকে৷ তাঁর সঙ্গে থাকছেন সঞ্জনা সাংঘি৷ এটি তাঁর প্রথম ছবি৷ সুশান্ত বেঁচে থাকলে নিঃসন্দেহে এই ছবির প্রচার করতেন৷ কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিতেন৷ কিন্তু সেই সব কিছুই হবে না৷ তবে এই ছবির কোনও প্রচারের প্রয়োজন নেই৷ কারণ 'দিল বেচারা' শুধুমাত্র একটি ছবি হয়ে থাকবে না, থাকবে একটি গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে, যা কোনও দিনই ভুলতে পারবে না বলিউড৷
ট্রেলারে দেখা গিয়েছে ম্যানি ও কিজির প্রেম৷ কীভাবে ক্যান্সার আক্রান্ত কিজিকে তাঁর ইচ্ছেপূরণে সাহায্য করবেন ম্যানি ওরফে সুশান্ত৷ এবং সেখানেই সুশান্তের মুখে এক সংলাপে চোখে জল আসবে সকলের৷ তিনি বলছেন 'জন্ম-মৃত্যু আমরা ঠিক করি না, কীভাবে বাঁচব সেটা আমাদের হাতে'!
advertisement
advertisement
জনপ্রিয় উপন্যাস ও একই নামের হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’-এর হিন্দি রিমেকে 'দিল বেচারা'৷ পরিচালক মুকেশ ছাবড়া এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন ৷ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল মে মাসের ৮ তারিখ ৷ তবে লকডাউনের কারণে ছবির মুক্তি বড়পর্দায় না হয়ে ২৪ জুলাই হটস্টার-ডিজনিতেই মুক্তি পেতে চলেছে ৷ সুশান্তের প্রতি শ্রদ্ধা জানাতে বিনামূল্য এই ছবি দেখানোর ব্যবস্থা করেছে ডিজনি-হটস্টার৷ অর্থাৎ যাদের এই অ্যাপ সাবস্ক্রাইব করা নেই, তাঁরও ছবি দেখে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সুশান্তকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dil Bechara| অনলাইনে বিনামূল্য দেখার সুযোগ সুশান্তের শেষ ছবি, কোথায়-কখন? জানুন
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement