advertisement

‘আমাদের বোকা বানানো বন্ধ করুন’, প্রেমিকের সঙ্গে অঙ্কিতার উদ্দাম নাচ দেখে শুরু ট্রোলিং

Last Updated:

কমেন্টে লেখা হয়, ছবি দেখে মনে হচ্ছে, আপনিও ভুলে গেলেন সুশান্তকে৷ সবটাই নাটক ছিল৷

#মুম্বই: অঙ্কিতা লোখান্ডের একটি সাম্প্রতিক পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা ৷ প্রেমিক ভিকি জৈনের সঙ্গে তাঁর ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন, এত তাড়াতাড়ি সুশান্তকে ভুলে গেলেন! সুশান্তের মৃত্যু কীভাবে, সেই উত্তর এখনও স্পষ্ট হয়নি৷ জাস্টিস ফর এসএসআর (Justice for SSR) নিয়ে একসময় লড়েছেন অঙ্কিতা ৷ সোশ্যাল মিডিয়ায় বারবার দাবি জানিয়েছেন প্রাক্তন প্রেমিকের মৃত্যুর কারণ জানতে ৷ তবে বেশ কিছুদিন ধরে এই ব্যাপারে তিনি চুপ ৷ নেই কোনও পোস্টও ৷ বদলে প্রেমিকের সঙ্গে প্রেমে একেবারে মাখোমাখো হয়ে রয়েছেন তিনি । একের পর এক রোম্যান্টিক ছবি, ভিডিও পোস্ট করে চলেছেন । যা দেখে বিরক্ত সুশান্ত ফ্যানরা ।
সম্প্রতি বর্তমান প্রেমিক ভিকির সঙ্গে অঙ্কিতা তুমুল নেচেছেন । সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই ট্রোলিং শুরু করলেন নেটিজেনরা ৷ তাঁর ছবিতে প্রচুর কমেন্ট এসেছে এবং সবটাই খুব নেতিবাচক ৷ কমেন্টে লেখা হয়, ছবি দেখে মনে হচ্ছে, আপনিও ভুলে গেলেন সুশান্তকে৷ সবটাই নাটক ছিল৷
advertisement
advertisement
১৪ জুন মৃত্যু হয় বলি তারকা সুশান্ত সিং রাজপুতের৷ তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধানে জল অনেক দূর গড়ায়৷ চলে তদন্ত৷ ওঠে জাস্টিস ফর সুশান্তের দাবি৷ গর্জে ওঠেন সুশান্ত ভক্তরা৷ যদিও ধীরে ধীরে সেই আন্দোলনের তেজ কমেছে৷ সুশান্তের মৃত্যু কারণ জানার দাবিতে সামিল ছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতাও৷ কিন্তু জীবন চলে নিজের ছন্দে৷ পুরনোকে আঁকড়ে ধরে বাঁচা সম্ভব নয়৷ অঙ্কিতাও তাই ধীরে ধীরে নতুন সম্পর্ক ও নতুন সময়ের দিকেই এগিয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমাদের বোকা বানানো বন্ধ করুন’, প্রেমিকের সঙ্গে অঙ্কিতার উদ্দাম নাচ দেখে শুরু ট্রোলিং
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement