advertisement

আরব শেখের বেশে কিশোর কুমার ! পাশে তিন গায়িকা ! রহস্য ফাঁস করলেন সনু নিগম

Last Updated:

ছবিতে কিশোর কুমার সেজেছেন আরবের শেখদের মতো করে। আর তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন, অলকা ইয়াগনিক, সাধনা সরগম ও স্বপ্না মুখোপাধ্যায়।

#মুম্বই: কিশোর কুমার শুধু গায়ক নন ! একজন মজার মানুষ ছিলেন। সব সময় রেকর্ডিংয়ে পৌঁছে নানা রকম মজা করতে ভালবাসতেন। লতা মঙ্গেশকর একবার বলেছিলেন, "কিশোরদা এমন মজার কথা বলেন, যে তাঁর সঙ্গে গাইতে একটুও ভয় করে না। আগেই একটা মজার সম্পর্ক তৈরি হয়ে যায়। যা ধরা দেয় তাঁর সঙ্গে গাওয়া সব গানে।"
সত্যিই মজার মানুষ ছিলেন তিনি। তা আর একবার প্রমাণ করলেন সনু নিগম। বলিউডের জনপ্রিয় গায়কদের মধ্যে সনু অন্যতম। মঙ্গলবার তিনি তাঁর ইনস্টাগ্রামে কিশোর কুমারের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে কিশোর কুমার সেজেছেন আরবের শেখদের মতো করে। আর তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন, অলকা ইয়াগনিক, সাধনা সরগম ও স্বপ্না মুখোপাধ্যায়। এই তিন গায়িকাকে পাশে নিয়ে ছবি তুলেছেন কিশোরকুমার।
advertisement
এই মজার ছবিটি সনু নিগমকে পাঠিয়েছেন অলকা ইয়াগনিক। পাঠিয়ে গায়িকা বলেছেন, 'দাদার খুব ইচ্ছে ছিল আরবের শেখ সাজার। তাই এমন সেজেছিলেন।' সনু এই ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন অলকা ইয়াগনিককে।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আরব শেখের বেশে কিশোর কুমার ! পাশে তিন গায়িকা ! রহস্য ফাঁস করলেন সনু নিগম
Next Article
advertisement
IMD Kalbaishakhi Alert: বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর
বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবি-সোম কেমন থাকবে আবহাওয়া?
  • আজ, শনিবার আরও দুই এক পশলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। থাকছে কালবৈশাখীর সম্ভাবনা।

  • ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়-বজ্রপাত, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা।

  • রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির স্পেল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement