advertisement

লন্ডনের রাস্তায় ‘উবর’-এ ভয়ঙ্কর অভিজ্ঞতা, আতঙ্কিত হয়ে ট্যুইট করলেন সোনম

Last Updated:
#মুম্বই: এবার লন্ডনের রাস্তায় অ্যাপ ক্যাব ‘উবর’ চড়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন সোনম কাপূর ৷ আজ, বৃহস্পতিবার সেই অভিজ্ঞতার কথা শেয়ার করতে একটি ট্যুইট করেন অনিল কাপূর কন্যা ৷ সেখানেই তিনি জানান, লন্ডনে ‘উবর’-এ চড়েছিলেন তিনি ৷ কিন্তু ক্যাব চালক তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন বলে জানান সোনম ৷
এর পরেই একজন সোনমকে জিজ্ঞাসা করেন, ঠিক কী ধরণের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন নায়িকা ৷ তাঁর উত্তরে সোনম জানান, ওই ট্যাক্সিচালক মারাত্মক খারাপ ব্যবহার করে তাঁর সঙ্গে ৷ চালক মদ্যপ ছিল এবং সে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু করে ৷ এতে নায়িকা এতই আতঙ্কিত হয়ে পড়েন যে তড়িঘড়ি রাইড শেষ করে ওই ক্যাব থেকে নেমে পড়েন তিনি ৷ ওই ট্যুইটেই সকলকে সোনম সাবধান করে বলেন, লন্ডনের রাস্তায় পাবলিক ট্রান্সপোর্ট বা সাধারণ ট্যাক্সি ব্যবহার করাই ভাল ৷
advertisement
২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম ৷ আনন্দের ব্যবসা মূলত লন্ডন কেন্দ্রিক ৷ তাই বছরের অনেকটা সময় মুম্বইয়ের পাশাপাশি লন্ডনেও কাটান নায়িকা ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
লন্ডনের রাস্তায় ‘উবর’-এ ভয়ঙ্কর অভিজ্ঞতা, আতঙ্কিত হয়ে ট্যুইট করলেন সোনম
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement