advertisement

‘অধ্যয়নও অবসাদগ্রস্থ, সুশান্তের মৃত্যুর পর থেকে ওঁকে একা রাখি না’, মুখ খুললেন শেখর সুমন

Last Updated:

সুশান্তের মৃত্যুর পর ছেলেকে নিয়ে তাঁর ভয় আরও বেড়ে গিয়েছে বলে জানান প্রবীণ অভিনেতা শেখর সুমন । এমনকি তিনি জানান, সুশান্তের মৃত্যুর পর থেকে কখনও অধ্যয়নকে একা ছাড়েননি শেখর ।

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এ'বার মুখ খুললেন শেখর সুমন । নিজের ছেলে অধ্যয়ন সুমনের অবসাদের বিরুদ্ধে লড়াই এবং তাঁর যুদ্ধের কথাই রোমন্থন করলেন তিনি । সুশান্তও ছিলেন অবসাদের শিকার । চিকিৎসকরা জানিয়েছেন, ক্লিনিক্যাল ডিপ্রেসনে ভুগছিলেন তিনি । তবে কেন, কী কারণে অবসাদ গ্রাস করেছিল তাঁকে, তা এখনও তদন্ত স্বাপেক্ষ । তাঁর অত্মহত্যার কারণ খুঁজতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মুম্বই পুলিশ ।
তবে সুশান্তের মৃত্যুর সঙ্গে যেন নিজের ছেলের অসুখ এবং তার বিরুদ্ধে লড়াইয়ের কথাই বারবার মনে পড়ে যাচ্ছে শেখর সুমনের । ‘মুম্বই মিরর’কে দেওয়া একটি সাক্ষাৎকারে শেখর বলেন, তাঁর ছেলে অধ্যয়ন সুমনও ডিপ্রেসনে ভুগছিলেন । কারণ ? এই ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁর সামনে একের পর এক বাঁধার দেওয়াল খাড়া করে দিয়েছিল । শেখর বলেন, ‘‘সুশান্ত আমার ছেলের মতই ছিল । আমি অনুভব করতে পারছি সুশান্তের বাবার যন্ত্রণাটা । সে সময় অধ্যয়নও আমাকে আত্মহত্যার কথা বলেছিল ।’’
advertisement
সুশান্তের মৃত্যুর পর ছেলেকে নিয়ে তাঁর ভয় আরও বেড়ে গিয়েছে বলে জানান প্রবীণ অভিনেতা শেখর সুমন । এমনকী তিনি জানান, সুশান্তের মৃত্যুর পর থেকে কখনও অধ্যয়নকে একা ছাড়েননি শেখর । তাঁর ভয়, সুশান্তের এই মৃত্যু তাঁর ছেলের উপর খারাপ প্রভাব ফেলতে পারে । সুশান্তের মৃত্যুতে তিনি সিবিআই তদন্তও দাবি করেছেন শেখর সুমন ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘অধ্যয়নও অবসাদগ্রস্থ, সুশান্তের মৃত্যুর পর থেকে ওঁকে একা রাখি না’, মুখ খুললেন শেখর সুমন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement