advertisement

প্রিয়াঙ্কার এনগেজমেন্টের পর মুখ খুললেন তাঁর প্রাক্তন প্রেমিক শাহিদ

Last Updated:
#মুম্বই: বলিউডের 'দেশিগার্ল' প্রিয়াঙ্কা চোপড়া এখন মিসেস জোনাস। যাবতীয় গুঞ্জনের অবসান ঘটিয়ে, শনিবার আমেরিকান পপ গায়ক নিক জোনাসের সঙ্গে রোকা ও এনগেজমেন্ট সেরে ফেললেন প্রিয়াঙ্কা। সকালে রোকা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল প্রিয়াঙ্কার বাংলোয়। অনুষ্ঠান জুড়ে ছিল পাঞ্জাবি সংস্কৃতির ছোঁয়া। সকাল থেকেই বাংলোর নীচে ভিড় জমিয়েছিলেন পিগি চপস-এর অসংখ্য ভক্ত। প্রিয়াঙ্কা-নিক...দু'জনেই ফ্যাশনিস্তা! রোকার সময়ে প্রিয়াঙ্কা বেছেছিলেন হলুদ শিফনে লখনউ কাজের কুর্তি । আইভরি কালারের কুর্তা-তে নিক পুরো 'দেশি দামাত'!
রাতে মুম্বইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাসভবনে ছিল এনগেজমেন্ট পার্টি। পরিবারের সদস্যরা ছাড়া হাজির ছিলেন বলিটাউনে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠরা। এসেছিলেন আলিয়া ভাট, সলমন খানের বোন অর্পিতা খান শর্মা ও তাঁর স্বামী আয়ুষ শর্মা। সঞ্জয় লীলা বনসালি, বিশাল ভরদ্বাজ আর করণ জোহরকে নিমন্ত্রণ করেছিলেন প্রিয়াঙ্কা। সঞ্জয়, বিশাল এলেও, করণ আসেননি। ফুলের বুকে পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
সোশ্যাল মিডিয়ায়-ও নিক-প্রিয়াঙ্কার জন্য অভিনন্দনের বন্যা বয়ে গিয়েছে। শুধু ভক্তরাই নন, শুভেচ্ছা জানিয়েছেন বলিউড, হলিউড স্টারেরাও ! বাদ যাননি, প্রিয়াঙ্কার প্রাক্তন প্রেমিক শহিদ কাপুরও! বললেন, '' প্রিয়াঙ্কা আর নিককে অনেক অনেক অভিনন্দন । বিয়ের মতো সুন্দর জিনিস এই দুনিয়ায় আর কিছু নেই। আমার বিয়ের পর তা আমি আরও ভাল করে বুঝেছি। ''
advertisement
advertisement
একসময়ে বলিটাউনে কান পাতলেই শোনা যেত শাহিদ-প্রিয়াঙ্কার প্রেমকাহিনি নিয়ে নানা জল্পনা-কল্পনা! 'থার্টি সিক্স চায়না টাউন', 'তেরি মেরি কাহানি' আর 'কমিনে'-তে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রিও বাহবা কুড়িয়েছিল। তবে, অল্পদিনের মধ্যেই বে-লাইন হয়ে গেল তাঁদের প্রেমের রেল-গাড়ি! প্রিয়াঙ্কাকে ভুলে, ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করলেন শাহিদ । প্রিয়াঙ্কাও শাহিদের প্রেমে শহিদ হয়ে কাজে ডুব দিলেন ! পাড়ি দিলেন হলিউডও ! এদেশে আসা প্রায় ছেড়েই দিয়েছিলেন। অবশেষে তাঁর 'তনহাই' কাটাতে এন্ট্রি নিলেন নিক ! এবার আর বেশি দেরী করলেন না 'দেশি গার্ল' ! গত বছর 'মেট গালায়' প্রথম আলাপের পর, এবছরই নিক-এর সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেললেন!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রিয়াঙ্কার এনগেজমেন্টের পর মুখ খুললেন তাঁর প্রাক্তন প্রেমিক শাহিদ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement