advertisement

'সন্দীপ অওর পিংকি ফরার'-এর শুটিং লোকেশন থেকে নিজেদের লুক পোস্ট করলেন অর্জুন,পরিনীতি

Last Updated:

পরিচালক দীবাকর বন্দ্যোপাধ্যায়ের 'সন্দীপ অওর পিংকি ফরার'-এ দেখা মিলবে তাঁদের। ছবির শুটিং চলছে পুরোদমে! ইন্দো-নেপাল বর্ডার থেকে উত্তরাখন্ড-এর প্রত্যন্ত কোনও গাম...চুটিয়ে শুটিং করছে টিম 'সন্দীপ অওর পিংকি ফরার'। শুটিং-এর লোকেশন থেকেই ছবিতে নিজেদের লুক ইন্সটাগ্রাম-এ পোস্ট করলেন নায়ক, নায়িকা।

#মুম্বই: ২০১২-এ একইসঙ্গে, একই ছবির হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন দু'জনে। অর্জুন কাপুর আর পরিনীতি চোপড়া। 'ইশকজাদে'-তে তাঁদের অনবদ্য অভিনয় প্রশংসা কুড়িয়েছিল।
তারপর এই জুটির লম্বা ব্রেক! ছ'বছর আর একসঙ্গে কাজ করেননি তাঁরা। অবশেষে ফিরলেন! পরিচালক দীবাকর বন্দ্যোপাধ্যায়ের 'সন্দীপ অওর পিংকি ফরার'-এ দেখা মিলবে তাঁদের। ছবির শুটিং চলছে পুরোদমে! ইন্দো-নেপাল বর্ডার থেকে উত্তরাখন্ড-এর প্রত্যন্ত কোনও গাম...চুটিয়ে শুটিং করছে টিম  'সন্দীপ অওর পিংকি ফরার'।
আরও পড়ুন-
advertisement
শুটিং-এর লোকেশন থেকেই ছবিতে নিজেদের লুক ইন্সটাগ্রাম-এ পোস্ট করলেন নায়ক, নায়িকা। একদিকে যেমন অর্জুনের স্ট্রং অবতার, অন্যদিকে পরিনীতি দুঃখি, মনখারাপ মাখা তাঁর চোখেমুখে!
advertisement
instagram image instagram image
instagram image instagram image
দুই মুখ্য চরিত্র সন্দীপ (অর্জুন) আর পিংকি (পরিনীতি) বিয়ে করে নেপালে পালিয়ে যায়! তারপর তাঁদের জীবনে কী কী বদল আসে? কেমনভাবে চলতে থাকে তাঁদের জীবনধারা? এই নিয়েই এগোতে থাকে ছবির চিত্রনাট্য।
advertisement
কিছুদিন আগে অর্জুন কাপুর বলেছিলেন,'' আদি স্যর (আদিত্য চোপড়া) আর পরিনীতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই খুব স্পেশাল। 'যশ রাজ ফিল্মস'-এ কাজ করলে মনে হয়, নিজের বাড়ি ফিরে এসেছি! আর পরিনীতিকে নিয়ে আলাদা কী বলব? ও আমার জীবনের প্রথম কো-স্টার। দীবাকর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ, একটা বিশাল পাওনা। উনি এমন একজন পরিচালক, যিনি নিউ এজ সিনেমা আর বিনোদন-- দুটোর মিশেলে ছবি বানান।"
advertisement
সবকিছু ঠিকঠাক থাকলে, এ'বছর ৩ আগস্ট মুক্তি পাবে 'সন্দীপ অওর পিংকি ফরার'।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'সন্দীপ অওর পিংকি ফরার'-এর শুটিং লোকেশন থেকে নিজেদের লুক পোস্ট করলেন অর্জুন,পরিনীতি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement