advertisement

২০ বছর পর ‘জুড়য়া’ ছবির নায়িকা রম্ভার সঙ্গে দেখা হল সলমনের, এখন কেমন দেখতে তিনি ?

Last Updated:

২০ বছর আগে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা ৷ হঠাৎই এতদিন পর আবার দেখা হল সেই নায়িকার সঙ্গে ৷ ১৯৯৭-এ মুক্তি পেয়েছিল সলমন খান, করিশ্মা কাপুর ও রম্ভা অভিনীত ‘জড়ুয়া’ ৷

#মুম্বই: ২০ বছর আগে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা ৷ হঠাৎই এতদিন পর আবার দেখা হল সেই নায়িকার সঙ্গে ৷ ১৯৯৭-এ মুক্তি পেয়েছিল সলমন খান, করিশ্মা কাপুর ও রম্ভা অভিনীত ‘জড়ুয়া’ ৷ সেই সময় সুপারহিট হয়েছিল এই কমিক ছবি ৷ এরপর আবার তাঁরা জুটি বেঁধেছিলেন ‘বন্ধন’-এ ৷ সেটা ১৯৯৮ ৷ আর পর্দায় দেখা যায়নি এই জুটিকে ৷ এরপর আরও অনেক ছবি করেছেন রম্ভা ৷ হিন্দি ছাড়াও আরও অনেক ভাষাতেও ছবি করেছেন নায়িকা ৷ ০১০-এ বিয়ের পর অবশ্য ছেড়ে দেন ফিল্মি কেরিয়ার ৷ এখন তিনি টরেন্টোতেই সেল্টেলড ৷ দুই মেয়ে নিয়ে স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন তিনি ৷ আর তৃতীয় সন্তানের আসার অপেক্ষা করছেন ৪০ বছরের রম্ভা ৷
আর সেই টোরন্টোতেই দেখা হল পুরনো নায়কের সঙ্গে ৷ সম্প্রতি দাবাং ট্যুরে টরেন্টো গিয়েছেন সলমন, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা, ক্যাটরিনা কাইফ সকলেই ৷ আর সেখানে গিয়েই দেখা পুরনো সহকর্মী রম্ভার সঙ্গে ৷
advertisement
খুব স্বাভাবিকভাবেই এরপরেই শুরু হল পোজ আর সেলফি, গ্রুপফির পালা ৷ সেই ছবি পোস্টও হল সোশ্যাল মিডিয়ায় ৷ ভাইরালও হল সেই ছবি ৷
advertisement
advertisement
Judwaa 1 & 2 A post shared by RambhaIndrakumar (@rambhaindran_) on
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
২০ বছর পর ‘জুড়য়া’ ছবির নায়িকা রম্ভার সঙ্গে দেখা হল সলমনের, এখন কেমন দেখতে তিনি ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement