advertisement

কৃষ্ণসার হরিণের উপর গুলি চালাতে সলমনকে উস্কেছিলেন তাব্বু ?

Last Updated:

গাড়িচাপা মামলায় নিষ্কৃতি পেলেও কৃষ্ণসার হরিণ শিকারে শাস্তি এড়াতে পারলেন না ভাইজান।

#যোধপুর: গাড়িচাপা মামলায় নিষ্কৃতি পেলেও কৃষ্ণসার হরিণ শিকারে শাস্তি এড়াতে পারলেন না ভাইজান। বরং আরও চেপে বসল আইনের ফাঁস। শাস্তি ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েছে পরিবার। কৃষ্ণসার হরিণ শিকার বিতর্কে সলমন খানকে পাঁচ বছর কারাদণ্ড। নির্দেশ যোধপুর আদালতের। তাঁকে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আজই উচ্চ আদালতে অন্তর্বর্তী জামিনের আর্জি করেছেন সলমন। তবে তার শুনানি আগামিকাল সকালে। ফলে, আজ যোধপুর সেন্ট্রাল জেলেই কাটাতে হবে ভাইজানকে। এই মামলায় বেকসুর সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম ও তাব্বু।
হাম সাথ সাথ হ্যায় হিন্দি ছবির শ্যুটিংয়ের মধ্যে একদিন প্যাক আপের পর সলমনের সঙ্গে বেরিয়েছিলেন সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম ও তাব্বু ৷ গুলি করে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার। কুড়ি বছর আগের এই মামলায় দোষী সাব্যস্ত হলেন সলমন খান। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরিণের উপর গুলি চালানোর জন্য তাব্বুই নাকি সলমনকে উস্কেছিলেন ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কৃষ্ণসার হরিণের উপর গুলি চালাতে সলমনকে উস্কেছিলেন তাব্বু ?
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement