advertisement

‘‘পরিবারের সকলের মন খারাপ, তবু এছাড়া আর কোনও উপায় ছিল না’’

Last Updated:

সপ্তাহ খানেক আগে ঋষি কাপুর ঘোষণা করেছিলেন, এই স্ট‌ুডিও আজ বিরাট একটা সাদা হাতির মতো ৷ তাই উপায়ান্তর না দেখে বিক্রি করে দিতেই হচ্ছে আর কে স্টুডিও ৷ আর সেই কারণেই মন খারাপ গোটা কাপুর খানদানের ৷

#মুম্বই: এই স্টুডিওটার আনাচ-কানাচে নস্টালজিয়া, পরতে পরতে ইতিহাস, ঐতিহ্যের সাক্ষী ৷ সেই স্টুডিওটাই আজ শেষক্ষণটির অপেক্ষায় প্রহর গুনছে ৷ মন খারাপ তাই বলিপাড়ার, মন ভাল নেই গোটা দেশের সিনেপ্রেমী মানুষদেরও ৷
রাজ কাপুরের স্বপ্নের সেই আর কে স্টুডিও ৷ বহু স্মৃতি আর ভালবাসার আলিঙ্গনে মোড়া ৷ বিখ্যাত সমস্ত ছবি আর ইতিহাস হয়ে যাওয়া একাধিক দৃশ্য... সবটার সঙ্গেই জড়িয়ে রয়েছে এই স্ট‌ুডিও ৷ সপ্তাহ খানেক আগে ঋষি কাপুর ঘোষণা করেছিলেন, এই স্ট‌ুডিও আজ বিরাট একটা সাদা হাতির মতো ৷ তাই উপায়ান্তর না দেখে বিক্রি করে দিতেই হচ্ছে আর কে স্টুডিও ৷ আর সেই কারণেই মন খারাপ গোটা কাপুর খানদানের ৷ গত বছর একটি রিয়্যালিটি শোয়ের শুটিং চলাকালীন আগুন ধরে গিয়েছিল স্টুডিওতে ৷ এরপর থেকেই চরম আর্থিক লোকসানের মধ্যে পড়ে এই স্টুডিও ৷
advertisement
advertisement
রাজ কাপুরের বড় ছেলে রণধীর কাপুরের গলাতেও দুঃখের ছাপ স্পষ্ট ৷ সম্প্রতি ‘দ্য ক্যুইন্ট’কে দেওয়া একটা সাক্ষাৎকারে রণধীর বলেন, গোটা পরিবারের কাছেই এই চরম বেদনার ৷ সকলে মনোঃকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন ৷ কিন্তু বিধ্বংসী আগুনে সব ধ্বংস হয়ে গিয়েছে ৷ রাজ কাপুর যা তৈরি করে গিয়েছিলেন সব শেষ ৷’’
advertisement
শুধু তাই নয়, চেম্বুরের এই স্টুডিওটির লোকেশনও খুব একটা ভাল নয় ৷ ক্যুইন্টকে রণধীর বলেন, ‘‘রাস্তায় ট্র্যাফিকের যা অবস্থা, তাতে কোনও অভিনেতা-অভিনেত্রীরাই আর চেম্বুরে এসে শুটিং করেন না ৷ তার চেয়ে ফিল্ম সিটি-তে সহজেই চলে যান ৷ ভারাক্রান্ত হৃদয়েও তাই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে ৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘‘পরিবারের সকলের মন খারাপ, তবু এছাড়া আর কোনও উপায় ছিল না’’
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement