advertisement

মৃত্যুকালে স্ত্রী-ছেলে-মেয়ের জন্য ঋষি রেখে গেলেন বিপুল সম্পত্তি, জানেন তার পরিমাণ কত?

Last Updated:
#মুম্বই: গত বৃহস্পতিবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা ঋষি কাপুর। লকডাউনের মধ্যেই নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতি মুম্বইয়ের চন্দনওয়ারা শ্মশানে সেদিনই বিকেলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় অভিনেতার । গত দু’বছর ধরে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে ভুগছিলেন ঋষি । বহুদিন ধরে চিকিৎসা চলছিল নিউ ইয়র্কে । গত বছরের সেপ্টেম্বর মাসে ফিরেছিলেন দেশে ।
মুম্বইয়ের ‘ফার্স্ট ফ্যামিলি’ বলা হয় কাপুর খানদানকে । সেই নামজাদা পরিবারের সুযোগ্য সন্তান ছিলেন তিনি । পিতামহ পৃথ্বীরাজ কাপুর আর বাবা রাজ কাপুরের তৈরি করা সাম্রাজ্যকে দীর্ঘদিন সফলভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ঋষি কাপুর । তবে শেষ বয়সে আর ধরে রাখতে পারেননি সেই ঐতিহ্যবাহী আরকে স্টুডিও । বৃদ্ধ হাতিটিকে আর টানতে পারছিলেন না । অবশেষে পরিবারের সকলের সম্মতিক্রমে সেটি বিক্রি করে দেন তিনি ।
advertisement
advertisement
খানদানি বংশের অন্যতম চালক বলে কথা । বিপুল ঐশ্বর্যের মালিক যে তিনি ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না । মৃত্যুকালে সবই রেখে গেলেন স্ত্রী নিতু কাপুর, ছেলে রণবীর কাপুর আর মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানির জন্য ।
রেখে গেলেন অন্তত ৩০০ কোটি টাকার সম্পত্তি । মুম্বইয়ের বান্দ্রায় বিলাসবহুল বাংলো । পিতামহীর নামে সেই বাংলোর নাম রেখেছিলেন ‘কৃষ্ণা রাজ’ । ১ একর জমির উপর তৈরি সেই বাংলোতেই শেষদিন পর্যন্ত ছিলেন স্ত্রী আর ছেলের সঙ্গে । এছাড়াও ঋষির গ্যারেজ দেখলে চোখ কপালে উঠবে । বিলাসবহুল গাড়ির শখ ছিল নায়কের । অডি, রয়্যাল এসইউভি, পোর্সে, বিএমডব্লিউ, মার্সেডিজ, বেন্টলের মতো প্রচুর লাক্সারি গাড়িতে সাজানো ছিল তাঁর গ্যারাজ । একেকটি গাড়ির দামই ৭-১০ কোটি টাকা ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মৃত্যুকালে স্ত্রী-ছেলে-মেয়ের জন্য ঋষি রেখে গেলেন বিপুল সম্পত্তি, জানেন তার পরিমাণ কত?
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement