advertisement

'ঋষি নেই...আমি আর পারছি না'...সাত সকালে অমিতাভের ট্যুইট

Last Updated:
#মুম্বই: ঋষি কাপুর আর নেই৷ বন্ধু ও সতীর্থের মৃ্ত্যুর খবর জানালেন অমিতাভ বচ্চন৷ লিখলেন আমি আর পারছি না৷ সাত সকালে অমিতাভ বচ্চনের ট্যুইটে যেন শোক পাথর হল বলিউড৷ মঙ্গলবার ইরফান খানের মৃত্যুর শোকের আবহ কাটিয়ে উঠতে না উঠতেই ফরে নক্ষত্রপতন বলিউডে৷ কাপুর পরিবারের ছেলে ঋষির মৃত্যু যেন কেউ মানতেই পারছেন না৷ ইরফানের মতো তিনিও লড়াই করছিলেন ক্যান্সারের সঙ্গে৷ বিদেশে চলেছিল চিকিৎসা৷ তারপর সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি৷ তবে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হত তাকে৷ মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ তবে আর লড়াই চালাতে পারেনি৷ ৬৭ বছর বয়সেই মারা গেলেন তিনি৷ হাসপাতালে তার সঙ্গে ছিলেন স্ত্রী নীতু কাপুর৷
মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়৷ আইসিইউতে ছিলেন তিনি৷ তবে শেষ রক্ষা হল না৷ তার মৃত্যুর খবর প্রথমে জানান অমিতাভ বচ্চন৷ তারপর পরিবারের পক্ষ থেকে সেই খবর নিশ্চিত করেন রণধীর কাপুর৷
এক সঙ্গে অনেক হিট ছবিতে অভিনয় করেছনে ঋষি ও বিগবি৷ খুব স্বাভাবিক তাদের মধ্যেও আলাদা কেমিস্ট্রি ছিল৷ তাই বন্ধু ও সহঅভিনেতার মৃত্যুর খবরে তিনি খুবই ভেঙে পড়েছেন৷ একের পর এক মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে পড়েছেন অমিতাভ৷ ইরফানের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার সময়টুকু মেলেনি৷ তার মধ্যেই ঋষির প্রয়াণের খবর যেন তিনি আর নিতে পারছিলেন না৷ তাই তিনি লিখলেন যে 'ঋষি নেই...চলে গেল ঋষি কাপুর...আমি শেষ হয়ে যাচ্ছি... '
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'ঋষি নেই...আমি আর পারছি না'...সাত সকালে অমিতাভের ট্যুইট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement