advertisement

'আরে আমি ৫৮% পেয়েছিলাম,' বোর্ডের রেজাল্টে হতাশ পড়ুয়াদের জন্য মাধবনের ট্যুইট ভাইরাল

Last Updated:

ট্যুইটারে ওই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷ মাধবনের মহিলা ভক্তরা তো পাল্টা ট্যুইটে লিখলেন, 'রহে না হ্যায় তেরে দিল মে৷'

বোর্ডের পরীক্ষার ফল বেরচ্ছে৷ কেউ খুব উচ্ছ্বসিত৷ কেউ বা হতাশ৷ আশা মতো ফল না হওয়ায়৷ সেই হতাশ পড়ুয়াদের পাশে দাঁড়ালেন বলিউড স্টার আর মাধবন৷ নিজের বোর্ডের পরীক্ষার মার্কস খোলসা করে ওই ছাত্র-ছাত্রীদের মাধবনের বার্তা, 'বন্ধুরা, খেলা এখনও শুরুই হয়নি৷'
সিবিএসই বোর্ডের পরীক্ষায় মাধবন পেয়েছিলেন ৫৮ শতাংশ নম্বর৷ অর্থাত্‍ সেকেন্ড ডিভিশন৷ মাধবন ট্যুইটারে লিখলেন, 'যারা বোর্ডের পরীক্ষায় আশাতীত নম্বর পেয়েছো, তাদের অভিনন্দন৷ বাকি, যারা ভালো নম্বর পাওনি, বা নিজেদের রেজাল্টে খুশি নও, তাদের বলি, আমি ৫৮ শতাংশ নম্বর পেয়েছিলাম৷ বন্ধুরা, খেলা হয়তো এখনও শুরুই হয়নি৷' ট্যুইটির সঙ্গে নিজের একটি পুরনো ছবিও শেয়ার করেন মাধবন৷
advertisement
advertisement
advertisement
ট্যুইটারে ওই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়৷ মাধবনের মহিলা ভক্তরা তো পাল্টা ট্যুইটে লিখলেন, 'রহে না হ্যায় তেরে দিল মে৷' এক ট্যুইটার ব্যবহারকারী লিখলেন, 'মাধব ব্যাকবেঞ্চার ছিল৷ স্যাম মেধাবী ছাত্র৷ তবুও রীনা মাধবকেই ভালোবাসে, স্যামকে নয়৷'
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'আরে আমি ৫৮% পেয়েছিলাম,' বোর্ডের রেজাল্টে হতাশ পড়ুয়াদের জন্য মাধবনের ট্যুইট ভাইরাল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement