advertisement

হাতে-হাত রেখে নিককে নিয়ে মায়ের কাছে গেলেন প্রিয়াঙ্কা !

Last Updated:

এবার যেন সম্পর্ক পূর্ণতা পেল ৷ এতদিন নিজেদের মধ্যে আবদ্ধ ছিল এই সম্পর্ক ৷ চাপানউতোর, গুজগুজ, ফিসফাস চলছিলই ৷ কিন্তু এবার সে সবকিছুতে দাঁড়ি ৷ এবার অফিসিয়ালি মায়ের সঙ্গে প্রেমিকের দেখা করিয়ে দিলেন খোদ নায়িকা ৷

#মুম্বই: এবার যেন সম্পর্ক পূর্ণতা পেল ৷ এতদিন নিজেদের মধ্যে আবদ্ধ ছিল এই সম্পর্ক ৷ চাপানউতোর, গুজগুজ, ফিসফাস চলছিলই ৷ কিন্তু এবার সে সবকিছুতে দাঁড়ি ৷ এবার অফিসিয়ালি মায়ের সঙ্গে প্রেমিকের দেখা করিয়ে দিলেন খোদ নায়িকা ৷
প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনসের সম্পর্ক নিয়ে বেশকিছু দিন ধরেই উত্তাল নেট দুনিয়া ৷ পাপারাৎজিদের হট ফেভারিট বিষয় হয়ে উঠেছেন দেশি গার্ল আর তাঁর বিদেশি প্রেমিক ৷ গতকাল ভোর রাতে বয়ফ্রেন্ড নিক জোনসকে নিজের দেশে নিয়ে এসেছেন প্রিয়াঙ্কা ৷ শোনা যাচ্ছে, নিজের নতুন কেনা ১০০ কোটির বাংলো দেখাতেই সুদূর আমেরিকা থেকে উড়িয়ে এনেছেন মনের মানুষকে ৷ সামনেই এই বাড়িতে প্রবেশ করার কথা ‘কোয়ান্টিকো’র নায়িকার ৷
advertisement
advertisement
দেশের বিমানবন্দরে পা রেখে প্রথমে কিছুটা অবশ্য অপ্রস্তুত ছিলেন পিগি চপস ৷ কালো ঢাকা গাড়ির ব্যবস্থাও ছিল সেই জন্যই ৷ যদিও গাড়ির মধ্যে লুকিয়ে থাকা সারপ্রাইজটি ধরা পড়েছিল মিডিয়ার চোখে ৷ তবে রাতের ডিনারে উবে গেল সমস্ত রাখঢাক ৷ দিব্যি সেজে গুজে, হবু বরের হাত ধরে ডিনার ডেটে গেলেন প্রিয়াঙ্কা ৷ এদিনই ছিল মা মধু চোপড়ার সঙ্গে নিকের অফিসিয়াল সাক্ষাৎ ৷ সুতরাং সেই দিন কিছুটা স্পেশ্যাল তো হবেই ৷ তাই সেই বিশেষ দিনের প্রিয়াঙ্কার পরনে ছিল চেকার্ড আবিগালি স্কার্ট আর গ্রিফিন টপ ৷ কানে গোল্ডেন রিং, সিল্পল মেকআপ, স্টাইলিশ হ্যান্ডব্যাগ আর লাল ঠোঁটে অসাধারণ লাগছিল তাঁকে দেখতে ৷ অন্যদিকে, নিক ছিলেন সাদা আউটফিটে ৷ মধু পরেছিলেন হলুদ-লাল শিফন শাড়ি ৷ সঙ্গে হালকা মুক্তোর সাজ ৷
advertisement
হবু জামাইয়ের সঙ্গে দেখা হল মধু চোপড়ার ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷ হবু জামাইয়ের সঙ্গে দেখা হল মধু চোপড়ার ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷
এদিন গাড়ি থেকে নেমে সলজ্জভাবে নিকের হাত ধরতে দেখা যায় প্রিয়াঙ্কাকে ৷ তারপর অল্প সময়ের জন্য হলেও ক্যামেরার সামনে পোস্টও দেন দু’জন ৷ বলি মহলে গুঞ্জন, অফিসিয়াল সাক্ষাৎ তো হয়ে গেল, তাহলে কবে সাত পাকে বাঁধা পরবেন ৩৫ বছরের নায়িকা আর ২৫ বছরের গায়ক ?
advertisement
Nick IG Story She’s so cute #priyankachopra A post shared by Priyanka Chopra Fan Page (@pcourheartbeat) on
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাতে-হাত রেখে নিককে নিয়ে মায়ের কাছে গেলেন প্রিয়াঙ্কা !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement