advertisement

বাবা ছেড়ে গিয়েছে মা’কে, ফের মা পূজা বেদীর বিয়ে দিতে চলেছেন বলি অভিনেত্রী আলায়া

Last Updated:

১৯৯৪ সালে কিরণ বেদীর মেয়ে পূজা বেদীর বিয়ে হয় ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে । ২০০৩-এ বিচ্ছেদও হয়ে যায় তাঁদের ।

#মুম্বই: সবে বলিউডে পা রেখেছেন পূজা বেদীর মেয়ে আলায়া ফার্নিচারওয়ালা । সইফ আলি খান আর তব্বুর সঙ্গে আলায়ার প্রথম সিনেমা ‘জওয়ানি জানেমন’-এ তাঁর অভিনয় বেশ পছন্দ হয়েছে দর্শকদের । এবার নিজের ব্যক্তিগত জীবনে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন আলায়া । মায়ের বিয়ে দিয়ে পরিবারে নতুন বাবা’কে স্বাগত জানাতে প্রস্তুত তিনি ।
১৯৯৪ সালে কিরণ বেদীর মেয়ে পূজা বেদীর বিয়ে হয় ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে । ২০০৩-এ বিচ্ছেদও হয়ে যায় তাঁদের । পূজার দুই ছেলে-মেয়ে । আলায়া আর ওমর । তাঁদের এতদিন সিঙ্গল পেরেন্ট হিসাবেই বড় করেছেন পূজা । তবে আলায়া আর ওমর মনে করেন, যে ভাবে তাঁদের বাবা বিচ্ছেদের পর আবার নতুন সংসার পেতেছেন, সেভাবেই মায়েরও এবার নিজের পছন্দের কাউকে সঙ্গী হিসাবে বেছে নেওয়া উচিত ।
advertisement
advertisement
বেশ কিছুদিন ধরেই মানেক কন্ট্রাক্টরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে পূজার । আর এই সম্পর্কে যথেষ্ট সায় রয়েছে দুই ছেলে-মেয়েরও । আলেয়া ও ওমর চান মানেকের সঙ্গেই তাঁদের মা নতুন জীবন শুরু করুন । মানেকের সঙ্গে সম্প্রতি বাগদান হয়ে গিয়েছে পূজার । খুব শীঘ্রই গোয়াতে হয়তো সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পূজা ও মানেক ।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবা ছেড়ে গিয়েছে মা’কে, ফের মা পূজা বেদীর বিয়ে দিতে চলেছেন বলি অভিনেত্রী আলায়া
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement