advertisement

কোনও ‘কাট’ ছাড়াই মুক্তি পেতে চলেছে পহলাজের ‘জুলি ২’

Last Updated:

কোনও ‘কাট’ ছাড়াই মুক্তি পেতে চলেছে পহলাজের ‘জুলি-২’ ! CBFC-র তরফে এমনটাই জানানো হয়েছে ৷

#মুম্বই: ভারতীয় সিনেমায় ‘ন্যুডিটি’ প্রায় অকল্পনীয় একটা বিষয় ৷ তা সত্ত্বেও বেশ কিছু পরিচালক এবং প্রযোজক এখনও পর্যন্ত ছবি তৈরিতে অনেক সময়েই সাহসকিতারই পরিচয় দিয়েছেন ৷ যদিও সিনেমায় ন্যুডিটি বা ‘অ্যাডাল্ট এলিমেন্টস’ দেখানোর বিষয়টা ভারতীয় সংস্কৃতির সঙ্গে নাকি এখনও খাপ খায় না ৷
এব্যাপারে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর প্রাক্তন চেয়ারপার্সন পহলাজ নিহালনিও বেশ বিখ্যাত একটি নাম ৷ কারণ তাঁর আমলে বলিউডের একের পর এক ছবির মুক্তি পাওয়ার বিষয়ে জলঘোলা কিছু কম হয়নি ৷ বেশ কিছু ছবির বিতর্কিত দৃশ্য জোর করে কাঁটছাঁট করার বিষয়েও বারবার সংবাদের শিরোনামে এসেছিলেন তিনি ৷ CBFC-র চেয়াপার্সনের পদে আর তিনি নেই ৷ আসন্ন যে ছবির প্রেসেন্টার এবং ডিস্ট্রিবিউটর পহলাজ, তাতে শুরু থেকে শেষপর্যন্ত শুধুমাত্র সাহসী দৃশ্যেই ভরা ৷ তবে মজার বিষয়ে হল কোনও ‘কাট’ ছাড়াই মুক্তি পেতে চলেছে পহলাজের ‘জুলি-২’ ! CBFC-র তরফে এমনটাই জানানো হয়েছে ৷
advertisement
CBFC-র ঘোষণায় স্বভাবতই খুশি পহলাজ ৷ তিনি বলেন,
এমনটা যে হবে আমি আশা করেছিলাম ৷ আমি যদি CBFC-র চেয়ারপার্সন পদে থাকতাম, তাহলে আমিও জুলি-২-কে ‘A’ সার্টিফিকেট দিয়ে রিলিজ করাতাম ৷ কোনও কাটের এখানে প্রশ্নই ওঠে না কারণ এই ছবি পরিবারের প্রাপ্তবয়স্কদের জন্য একটা অত্যন্ত ‘ক্লিন’ ছবি ৷ এখানে বলিউডে পা রাখতে চলা নতুন অভিনেতা-অভিনেত্রীদের স্ট্রাগলিংয়ের বিষয়টি দেখানো হয়েছে ৷ ছবিতে কোনও নগ্নতা, শরীর প্রদর্শন, দু’রকম অর্থের সংলাপ নেই ৷ CBFC তাই সঠিক সিদ্ধান্তই নিয়েছে
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কোনও ‘কাট’ ছাড়াই মুক্তি পেতে চলেছে পহলাজের ‘জুলি ২’
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement