advertisement

লাইভ ভিডিও-তে ঝরঝর করে কেঁদে ফেললেন দীপিকা, কিন্তু কেন?

Last Updated:

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ৷ সেই উপলক্ষ্যেই একটি ভিডিও পোস্ট করেছেন নায়িকা ৷ আর সেই ভিডিও-তে বলেছেন, নিজের জীবনের কথা ৷

#মুম্বই: কেঁদে ফেললেন তিনি ৷ ২০১৪-র সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা বলতে গিয়ে আবারও চোখে জল চলে এল দীপিকা পাড়ুকোনের ৷ কিন্তু কেন হঠাৎ সেই দিনের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন এই মুহূর্তে বলিউডের এক নম্বর নায়িকা ?
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ৷ সেই উপলক্ষ্যেই একটি ভিডিও পোস্ট করেছেন নায়িকা ৷ আর সেই ভিডিও-তে বলেছেন, নিজের জীবনের কথা ৷ এমন একটা দিন ছিল, যে দিন সকালে ঘুম থেকে উঠতে ভয় পেতেন তিনি, কারও সঙ্গে কথা বলতেন না, মিশতেন না ৷ অজানা ভয় গ্রাস করেছিল তাঁকে ৷ কারণ বিশ্বের আরও কোটি কোটি মানুষের মতো তিনিও অবসাদের শিকার হয়েছিলেন ৷ লিভ লব লাফ ফাউন্ডেশনের তরফে ইউটিউব পোস্ট করা আজকের সেই ভিডিওতে সে দিনের কথাই শেয়ার করেছেন ‘পদ্মাবত’ স্টার ৷ শুধু নিজের জীবনের এক অন্ধকার অধ্যায় নিয়ে খোলামেলা আলোচনা করাই নয়, মানসিক স্বাস্থ্য নিয়ে সকলের মধ্যে সচেতনা বাড়িয়ে তোলার চেষ্টাও করেছেন দীপিকা ৷ কারণ এখনও অনেকেই মানসিক রোগী মানেই তাঁকে পাগল মনে করেন ৷ অনেকেই বোঝেন না আর পাঁচটার মতো এটাও একটা রোগ ৷ তাই এই রোগেরও যথাযথ চিকিৎসার প্রয়োজন আছে ৷
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
লাইভ ভিডিও-তে ঝরঝর করে কেঁদে ফেললেন দীপিকা, কিন্তু কেন?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement