advertisement

চিকিৎসক দিবসে নিজেদের অঙ্গ দানের সিদ্ধান্ত নিলেন রিতেশ-জেনেলিয়া ! দেখুন ভিডিও

Last Updated:

অনেক দিন ধরেই তাঁরা ভাবছিলেন। কিন্তু করে উঠতে পারছিলেন না। তবে আজকের চিকিৎসক দিবস বা ডক্টর ডেতে তাঁরা সিদ্ধান্ত নিয়েই ফেললেন।

#মুম্বই: আজ ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিন। তাঁর জন্মদিনটিকেই ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। দেশে এখন চলছে করোনা আবহ। এই সময় সামনে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন ডাক্তাররা। তাই আজকের দিনে সকল ডাক্তারকে জানানো হচ্ছে শুভেচ্ছা। বলিউড স্টাররাও তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। এবার এই তালিকায় যোগ হল রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখের নাম। তাঁরা শুধু শ্রদ্ধা জানালেন না। এগিয়ে গেলেন আরও এক ধাপ।
advertisement
advertisement
রিতেশ ও জেনেলিয়া তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে তাঁরা বলছেন, যে অনেক দিন ধরেই তাঁরা ভাবছিলেন। কিন্তু করে উঠতে পারছিলেন না। তবে আজকের চিকিৎসক দিবস বা ডক্টর ডেতে তাঁরা সিদ্ধান্ত নিয়েই ফেললেন। নিজেদের শরীরের অঙ্গ দান করবেন তাঁরা। মৃত্যুর পরে নিজেদের শরীরের অঙ্গ দান করে অন্য একজন মানুষকে নতুন জীবন দিতে চান তাঁরা। নিজেদের দুই ডাক্তারকেও ধন্যবাদ জানিয়েছেন এই দুই তারকা। তাঁদের এই সিদ্ধান্তকে প্রশংসায় ভরিয়েছে ফ্যানেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চিকিৎসক দিবসে নিজেদের অঙ্গ দানের সিদ্ধান্ত নিলেন রিতেশ-জেনেলিয়া ! দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement