advertisement

মোদির সঙ্গে ব্যাকফি পোস্ট করলেন ইমতিয়াজ আলি ! দেখে কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর ?

Last Updated:
#মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বলি ব্রিগেড হাজির হয়েছিল ৷ আর সেই সময় খোশমেজাজে বলি তারকাদের সঙ্গে দেদার ‘দলস্বী’তুলেছিলেন মোদি ৷ আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল ৷
সে সময় ছবিতে আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা, ভূমি পেড়নেকর, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা-সহ বি-টাউনের আরও তারকাদের সেই ছবিতে মোদির সঙ্গে দেখা গিয়েছিল ৷ কিন্তু সেই অনুষ্ঠানে হাজির থেকেও প্রধানমন্ত্রীর সঙ্গে নিজস্বী তুলতে পারেননি পরিচালক ইমতিয়াজ আলি ৷ তবে তাতে কী প্রধানমন্ত্রী ঠিক পিছনে দাঁড়িয়ে তোলেন ‘ব্যাকফি’৷ আর সেই ছবিটিই তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে দেন ইমতিয়াজ ৷
advertisement
আর এই ছবিটি নরেন্দ্র মোদির নজর এড়িয়ে যায়নি ৷ সেই ছবিটি কার্তিক আরিয়ান শেয়ার করে লিখেছিলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে লুজার্সদের ব্যাকফি’’৷ আর তার তলাতেই নরেন্দ্র মোদি পাল্টা লেখেন, ‘‘লুজার নয় রকস্টার! কোনও সেলফি নেওয়া হয়নি জব উই মেট ৷ তবে পরের অনুষ্ঠানে অবশ্যই হবে ৷’’ আর মোদির এই সুন্দর প্রত্যুত্তরের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা ৷
advertisement
advertisement

Losers’ backfie with the honorable PM!

A post shared by Imtiaz Ali (@imtiazaliofficial) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মোদির সঙ্গে ব্যাকফি পোস্ট করলেন ইমতিয়াজ আলি ! দেখে কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর ?
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement