advertisement

‘পা নাড়াতে না পারলে অন্তত মুখটা তো নাচাও’, করিনা’কে শিখিয়েছিলেন মাস্টারজি

Last Updated:

সকলের মনের মধ্যে গেঁথে রয়েছে পাহাড়ি রাস্তায় বেবোর ‘যব ইউ মেট’-এর সেই নাচ । এ যেন ভোলার নয় ।

#মুম্বই: বলিউডের একটা যুগ যেন চলে গেল তাঁর হাত ধরে । একটা সময় নায়িকারা তাঁর সঙ্গে একটা কাজ করার জন্য হাপিত্যেশ করে থাকতেন । এমনকি এই নিয়ে বলিপাড়ায় লড়াই, ঝগড়াও কম ছিল না । সেই সরোজজি, যাঁর কাঁধে ভর দিয়ে নিজেদের কেরিয়ারের বৈতরণী পেরিয়েছেন বহু তারকা । আট থেকে আশি, তাই বলিউডের সকলের মাস্টারজি ছিলেন তিনি । সকলের শ্রদ্ধা, ভালবাসার পাত্র ।
করিনার সঙ্গে খুব বেশি সিনেমায় কাজ না করলেও সরোজ খানের কোরিওগ্রাফিতে বেবোর একটা গানই সুপার ডুপার হিট । সকলের মনের মধ্যে গেঁথে রয়েছে পাহাড়ি রাস্তায় বেবোর ‘যব ইউ মেট’-এর সেই নাচ ।
advertisement
advertisement
এ যেন ভোলার নয় । শ্রদ্ধেয় গুরুকে সোশ্যাল পোস্টে শ্রদ্ধা জানালেন করিনাও । লিখেলন, ‘‘মাস্টারজি সবসময় আমাকে বলতেন, প্যায়র নেহি চলা সকতি তো কম সে কম ফেস তো চলা...এ ভাবেই উনি আমাকে শিখিয়েছিলেন, কী ভাবে নাচটা এনজয় করতে হয়, কী ভাবে চোখের মধ্যে দিয়ে হাসতে হয় । নাচ আর ভঙ্গিমা কখনও এক নয় তা অভিনেতারা জানেন, আর যাঁরা সরোজজি’কে ভালবাসেন । লভ ইউ মাস্টারজি । যতদিন না আবার আমরা একসঙ্গে নাচ করছি, RIP ।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘পা নাড়াতে না পারলে অন্তত মুখটা তো নাচাও’, করিনা’কে শিখিয়েছিলেন মাস্টারজি
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement