advertisement

সম্পূর্ণ সাদা চুল, তোবড়ানো গাল.... দেখুন এই ক’দিনেই কী অবস্থা হয়েছে করণ জোহরের!

Last Updated:
#মুম্বই: বাড়ি বসে বসেই বুড়ো হয়ে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহর৷ কাঁচা-পাকা চুলে একেবারে অন্য লুকে করণ৷ লকডাউনে এই লুকেই তিনি সামনে আসছেন৷ ৪৮ বছরের করণের চুলে পাক ধরতে শুরু করেছে আগেই৷ তবে এখন বাড়িতে বসে তিনি চুলে রং করছেন না৷ একেবারে ন্যাচারাল লুকেই আসছেন ফোন ক্যামেরার সামনে৷ আর এই রূপেই চাইছেন কাজ! বলছেন যে এবার হিরোর বাবার চরিত্রে অভিনয় করতে চান তিনি!
এর আগে ভিলেনের চরিত্র তাঁকে দেখা গিয়েছিল৷ ছবির নাম ছিল ‘বম্বে ভেলভেট’ ৷ ছবিটি একেবারে ফ্লপ হয়েছিল ৷ তারপর থেকেই করণ নিজের অভিনয় দক্ষতা নিয়ে মস্করা করে থাকেন ৷ তিনি সফল পরিচালক, প্রযোজক হতে পারেন, কিন্তু অভিনেতা হিসেবে যে খুবই খারাপ, নিজেই স্বীকার করেন করণ জোহর ৷ এমন অভিনেতা, যিনি ছবিতে থাকলে ছবি ফ্লপ হয়, নিজের সম্বন্ধে এমনই বলে থাকেন জনপ্রিয় পরিচালক ৷ আপাতত নিজের নতুন লুকের ছবি পোস্ট করে করণ বলছেন যে তিনি আশা করছেন নায়কের বাবার চরিত্রে তিনি হতাশ করবেন না ৷ আর যে কোনও ছবি করতেই তিনি ইচ্ছুক, এমনও মন্তব্য করেছেন করণ!
advertisement
ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ সম্পূর্ণ বন্ধ ৷ কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে, জানেন না কেউ ৷ আপাতত বাড়িতেই রয়েছেন সকলে ৷ কখনও করোনার ত্রাণে অনুদানের জন্য তৈরি করছেন ভিডিও, কখনও আবার লকডাউনের সাক্ষী থাকতে বাড়ি বসেই তৈরি হচ্ছে ছোট ছোট ছবি৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সম্পূর্ণ সাদা চুল, তোবড়ানো গাল.... দেখুন এই ক’দিনেই কী অবস্থা হয়েছে করণ জোহরের!
Next Article
advertisement
IMD Kalbaishakhi Alert: বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর
বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবি-সোম কেমন থাকবে আবহাওয়া?
  • আজ, শনিবার আরও দুই এক পশলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। থাকছে কালবৈশাখীর সম্ভাবনা।

  • ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়-বজ্রপাত, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা।

  • রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির স্পেল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement