advertisement

'লিবেরালরা ভয়ে মায়ের কোলে কাঁদছে'! কঙ্গনার তীব্র আক্রমণে ফের বিতর্ক

Last Updated:

তাণ্ডব সিরিজকে কেন্দ্র করে ফের বিস্ফোরক মন্তব্য কঙ্গনার। নেটিজেনরা বলছেন হিংসা ছড়াচ্ছেন অভিনেত্রী।

#মুম্বই: বিতর্কের কেন্দ্রে আমাজন প্রাইম ভিডিওর ওয়েবসিরিজ 'তাণ্ডব'। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত আনার অভিযোগ এই সিরিজের বিরুদ্ধে। এবার এই প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যদিও সেই বিতর্কিত টুইট দ্রুত ডিলিট করে দেন অভিনেত্রী।
কঙ্গনা তাঁর একটি টুইটে তাণ্ডব সিরিজের নির্মাতাদের উদ্দেশে লেখেন, "কারণ ভগবান কৃষ্ণও শিশুপালের ৯৯টি ভুল ক্ষমা করে দিয়েছিলেন। প্রথমে শান্তি তারপরে বিপ্লব। ওদের মাথা কেটে ফেলার সময় হয়েছে। জয় শ্রীকৃষ্ণ।"
এই টুইটের পরেই তীব্র সমালোচনার মুখে পড়েন কঙ্গনা। তাণ্ডবের অভিনেতা ও পুরো টিমের বিরুদ্ধে হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আবার কঙ্গনার কয়েকজন ভক্ত তাঁর সমর্থনেও কথা বলেন। যদিও এই টুইটটি ডিলিট ররে দেন কঙ্গনা।
advertisement
advertisement
এর পরে কঙ্গনা ফের একটি টুইট করেন, "যে উদারনীতিকরা ভয়ে মায়ের কোলে কাঁদছে তাঁরা এটা পড়ুন। আমি তোমাদের মাথা কাটতে বলিনি। এটা তো আমিও জানি পোকামাকড়দের আর কৃমিদের জন্য কীটনাশকই যথেষ্ট।"
প্রসঙ্গত, সোমবার সন্ধেয় 'তাণ্ডব'-এর পরিচালক আলি আব্বাস জাফার পুরো টিমের তরফ থেকে ক্ষমাপ্রার্থী হয়েছেন। এই সিরিজে অভিনয় করেছেন সইফ আলি খান, আয়ুব খান, ডিম্পল কাপাডিয়া সহ আরও অনেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'লিবেরালরা ভয়ে মায়ের কোলে কাঁদছে'! কঙ্গনার তীব্র আক্রমণে ফের বিতর্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement