advertisement

‘বুঝতে পারিনি তোমার চলে যাওয়ার ভার আমার কাঁধে এতটা হবে’...শেষযাত্রায় ইরফান

Last Updated:
#মুম্বই: চলে গেলেন এক যোদ্ধা । যাঁর জীবন শুধুই লড়াইয়ে মোড়া । জীবনের শেষ পাতাটাও লেখা রইল সেই লড়াইয়ের আঁচেই । মাত্র ৫৪ বছর বয়সে কোলন ক্যান্সারে চলে গেলেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা ইরফান খান ।
মুম্বইয়ের ভারসোভা কবরস্থানে বিকেল ৩টে নাগাদ সমাধিস্থ করা হয়েছে তাঁকে । তাঁর কফিনে কাঁধ দিয়েছিলেন বন্ধু আর পরিবারের নিকটাত্মীয়রা । হাসপাতালে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন পরিচালক বিশাল ভরদ্বাজ, অভিনয় দেও আরও অনেকে ।
বিরল এক ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি । এক জটিল টিউমারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। যার নাম ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’। বহুদিন লন্ডনে চিকিৎসা করাচ্ছিলেন । সম্প্রতি খানিকটা সুস্থ হয়ে ফিরে আসেন । এত অসুস্থতার মধ্যেও কাজকে কখনও বিদায় জানাননি । খানিকটা সুস্থ হতেই শুরু করেছিলেন নতুন ছবির কাজ । সম্প্রতি মুক্তিও পেয়েছিল তাঁর সেই শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’ । বক্স অফিসে ছবি সফল হলেও জীবন যুদ্ধে হেরে গেলেন তিনি ।
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বুঝতে পারিনি তোমার চলে যাওয়ার ভার আমার কাঁধে এতটা হবে’...শেষযাত্রায় ইরফান
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement