advertisement

চারটি কেমোথেরাপির পর এখন কেমন আছেন ইরফান ?

Last Updated:

এখনও পর্যন্ত তাঁর কেমোথেরাপির চারটি সাইকেল সম্পূর্ণ হয়েছে। বাকি রয়েছে আরও দুটি সাইকেল।

#মুম্বই: তাঁর ক্যান্সার হয়েছে, এই খবরটা শোনার পর কেঁপে গিয়েছিল বলি দুনিয়া ৷ কেঁপে গিয়েছিলেন তিনি নিজেও, সম্প্রতি সংবাদ সংস্থা এপি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই মুহূর্তে দেশের অন্যতম প্রতিভাবান এই চরিত্রাভিনেতা ৷
কিন্তু জীবন বড়ই অনিশ্চিত ৷ কখন, কোনদিকে নিয়ে চলে তা আগে থেকে অনুমান করা অসম্ভব ৷ আর সেই কারণেই এখন জীবনটাকে অন্যভাবে দেখতে শুরু করেছেন তিনি ৷ অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে জীবনকে অনুভব করার চেষ্টা করছেন, সাম্প্রতিক  ওই সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইরফান ৷
জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর কেমোথেরাপির চারটি সাইকেল সম্পূর্ণ হয়েছে। বাকি রয়েছে আরও দুটি সাইকেল। তৃতীয় সাইকেলের শেষে করা স্ক্যানের রিপোর্ট পজিটিভ। ছয়টি কেমোর শেষে ফের স্ক্যানের পর চিকিৎসকেরা জানাবেন তাঁর শারীরিক পরিস্থিতি ঠিক কী? আজই মুক্তি পেয়েছে তাঁর ছবি কারওয়াঁ। এই মুহূর্তে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন অভিনেতা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চারটি কেমোথেরাপির পর এখন কেমন আছেন ইরফান ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement