advertisement

মুম্বইয়ের হাসপাতালে ইরফান খানের শেষ সময় তাঁকে ঘিরে ছিলেন পরিবারের লোকরা

Last Updated:
#মুম্বই: চলে গেলেন এক যোদ্ধা । যাঁর জীবন শুধুই লড়াইয়ে মোড়া । জীবনের শেষ পাতাটাও লেখা রইল সেই লড়াইয়ের আঁচেই । মাত্র ৫৪ বছর বয়সে কোলন ক্যান্সারে চলে গেলেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা ইরফান খান ।
বিরল এক ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি । এক জটিল টিউমারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। যার নাম ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’। বহুদিন লন্ডনে চিকিৎসা করাচ্ছিলেন । সম্প্রতি খানিকটা সুস্থ হয়ে ফিরে আসেন । এত অসুস্থতার মধ্যেও কাজকে কখনও বিদায় জানাননি । খানিকটা সুস্থ হতেই শুরু করেছিলেন নতুন ছবির কাজ । সম্প্রতি মুক্তিও পেয়েছিল তাঁর সেই শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’ । বক্স অফিসে ছবি সফল হলেও জীবন যুদ্ধে হেরে গেলেন তিনি ।
advertisement
আজ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর । গত কয়েকদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছিল । মাত্র ৪ দিন আগেই হারিয়েছিলেন মা’কে । তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল । শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে হেরে গেলেন তিনি । ইরফান খানের পরিবারের তরফে জানানো হয়েছে, অভিনেতার শেষ সময়ে তাঁর পরিবারের সকলেই তাঁর পাশে ছিলেন ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মুম্বইয়ের হাসপাতালে ইরফান খানের শেষ সময় তাঁকে ঘিরে ছিলেন পরিবারের লোকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement