advertisement

আপাতত স্বস্তিতে সলমন, ১৭ জুলাই পর্যন্ত স্থগিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার শুনানি

Last Updated:

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আপাতত স্বস্তি পেলেন সলমন খান ৷ সোমবার যোধপুর আদালত এই মামলার শুনানি আগামী ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করে দিল ৷

#যোধপুর: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আপাতত স্বস্তি পেলেন সলমন খান ৷ সোমবার যোধপুর আদালত এই মামলার শুনানি আগামী ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করে দিল ৷
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহষ্পতিবার সলমন খানকে দোষী সাব্যস্ত করে যোধপুর আদালত। পাঁচ বছরের জেলের সাজা শোনান বিচারক। সাজা ঘোষণার পরই যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয় সলমনকে। ৪৮ ঘন্টা জেলে কাটানোর পর ৫০ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর।
সেই মামলার জন্য এদিন যোধপুর আদালতে হাজিরা দেন তিনি ৷ এদিন বিচারপতি চন্দ্রকুমার সঙ্গারা শুনানি স্থগিত করে দেন।
advertisement
advertisement
১৯৯৮ সালে সুরজ বরজাতিয়ার ছবি 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন তব্বু, সইফ, নীলম, সোনালীর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে শিকারে গিয়েছিলেন সলমন। অভিযোগ, ১ ও ২ অক্টোবরের রাতে আলাদা আলাদা দুটি জায়গায় দু’টি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণকে গুলি করেন সলমন । হরিণ দু'টির মৃত্যু হয় ।
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিষ্ণোই সম্প্রদায় ব্যাপক সরব হয়ে ওঠে। মামলা দায়ের হয় ওই পাঁচ অভিনেতার নামে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আপাতত স্বস্তিতে সলমন, ১৭ জুলাই পর্যন্ত স্থগিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার শুনানি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement