advertisement

‘দেশের বর্তমান পরিস্থিতি কী, তা চারপাশের ঘটনা থেকেই পরিষ্কার’: কবীর খান

Last Updated:

কবীর জানিয়েছেন, পুরো ঘটনায় তিনি হতাশ ৷ প্রচণ্ড দুঃখ পেয়েছেন তিনি।

#কলকাতা:জামিয়া মিলিয়ায় গুলি চালানোর ঘটনা নিয়ে তিনি হতাশ৷ কলকাতায় ওয়েব সিরিজ ‘দ্য় ফরগটেন আর্মি’-র প্রচারে এসে এমনটাই জানালেন পরিচালক কবীর খান৷
‘বজরংঙ্গি ভাইজান’, ‘এক থা টাইগার’, ‘টিউবলাইট’৷ তাঁর ছবির তালিকাতেই স্পষ্ট কবীর খানের দেশপ্রেম৷ ‘দ্য় ফরগটেন আর্মি’, ‘৮৩’, সি এ এ ,  এন আর সি, নিয়ে সরব হয়েছেন বারবার৷  মুম্বইতে প্রতিবাদীদের পাশে  দাঁড়িয়েছেন। নতুন বছরে  তিনি বেশ চর্চায় রয়েছেন, বলাই যায়৷  এর মাঝেই কলকাতায় ওয়েব সিরিজের প্রচারে এসে  জামিয়া মিলিয়ায় গুলি চালানোর ঘটনায় সরব হলেন কবীর খান।
advertisement
কবীর জানিয়েছেন, পুরো ঘটনায় তিনি হতাশ৷ দুঃখ পেয়েছেন তিনি। কবীর জামিয়া মিলিয়ার প্রাক্তনী, তাই দুঃখটা মনে বিধেছে বেশি৷  যদি তা নাও হতেন তাহলেও,  তাঁর প্রতিক্রিয়া একই রকম হতো, দাবি পরিচালকের৷
advertisement
যে কোনো ভারতীয় নাগরিকের কাছেই এই ঘটনা বেদনাদায়ক। কবীরের কথায়, ' এই ঘটনা থেকেই পরিষ্কার এই মুহূর্তে দেশের পরস্থিতি কেমন । একটি ১৭ বছরের ছেলের মনে কতটা ঘৃণা, বিদ্বেষ জন্মালে ছাত্রদের ওপর বন্দুক নিয়ে এভাবে হামলা চালায় সে। আশা করব শুভ বুদ্ধির উদয় হবে অচিরেই। দেশের পরিস্থিতি পাল্টাবে। '
advertisement
তারকারা  দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন না৷ কিংবা কোনও বিষয়ে সদর্থক কোনও মন্তব্য করেন না৷ এ ধরনের সমালোচনা প্রায়শই হয়ে থাকে। সে বিষয়েও কবীরের চাঁচাছোলা জবাব, ‘যাঁরা সমালোচনা করেন তাঁরা কখনওই যাঁরা মুখ খোলেন তাঁদের পাশে দাঁড়ান না৷ জে এন ইউ তে দীপিকা যাওয়ায় যে ভাবে তাঁর ছবিকে বয়কট করার ডাক দেওয়া হয়েছিল তারপরে ক‘জন তারকা প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাবেন’, সে প্রশ্নও তুললেন কবীর।
advertisement
তাঁর মতে ' নাগরিক সমাজকে পাশে দাঁড়াতে হবে। সমালোচনা, ট্রলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রকাশ্যে সমর্থন জানাতে হবে তবেই তারকারা সাহস করে এগিয়ে আসবেন ' ৷
তবে এই নেতিবাচক পরিস্থিতিতে কবীর আশা রাখেন যে দিন পাল্টাবে৷
Debopriyo Dutta Majumder
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘দেশের বর্তমান পরিস্থিতি কী, তা চারপাশের ঘটনা থেকেই পরিষ্কার’: কবীর খান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement