advertisement

শুটিং শেষ 'ধড়ক'আর 'গাল্লি বয়'-এর! অভিনব স্টাইলে শেয়ার হল র‍্যাপ-আপের খবর

Last Updated:

শুটিং শেষ 'ধড়ক'আর 'গাল্লি বয়'-এর! অভিনব স্টাইলে শেয়ার হল র‍্যাপ-আপের খবর

#মুম্বই: শুটিং শেষ হল বলিউডের দুটো হেভিওয়েট, বহু চর্চিত ছবির। জাহ্নবী কাপুর আর ঈশান খট্টের অভিনীত 'ধড়ক' আর আলিয়া ভট্ট্, রণবীর সিং-এর 'গাল্লি বয়'!
শ্রীদেবী কন্যা জাহ্নবীর এটাই প্রথম ছবি। ঈশান এর আগে কাজ করেছেন ইরানি পরিচালক মাজিদ মাজিদির 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এ। মরাঠি ব্লকবাস্টার 'সৈরত' অবলম্বনে 'ধড়ক' বানিয়েছেন পরিচালক শশাঙ্ক খৈতান। শুটিং র‍্যাপ আপ-এর পর, ঈশান, জাহ্নবী আর শশাঙ্ক--তিনজনের একসঙ্গে, একটি মিষ্টি মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করলেন করণ-
twitter handle of Karan Johar twitter handle of Karan Johar
advertisement
advertisement
সোশাল মিডিয়াতেই জোয়া আখতারের 'গাল্লি বয়'-এর র‍্যাপ-আপের খবর জানালেন আলিয়া। তিনি একটি ইমোশনাল টুইট করেন... '' গাল্লি বয়-এর সেট খুব মিস করব। আমার দেখা সবথেকে ভাল ক্রিউ। লাভ ইউ অল... অলরেডি জোজো (জোয়া আখতার) আর টুটু (রণবীর সিং)-কে মিস করছি। খুব শিগগিড়ি দেখা হচ্ছে!''
তবে, বান্দার নাম যখন রণবীর সিং, তখন সেখানে হটকে কিছু তো থাকবেই! তিনি ইন্সটাগ্রামে আলিয়ার একটি ছবি পোস্ট করে জানালেন র‍্যাপ-আপের কথা। ছবিতে, নায়িকার টি-শার্টের পিঠে লেখা রয়েছে 'গাল্লি বয়'। নায়ক ক্যাপশন দিলেন- 'গাল্লিগার্ল'।
advertisement
Instagram post of Ranveer Singh Instagram post of Ranveer Singh
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শুটিং শেষ 'ধড়ক'আর 'গাল্লি বয়'-এর! অভিনব স্টাইলে শেয়ার হল র‍্যাপ-আপের খবর
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement