advertisement

‘ছপকের শ্যুটিংয়ের দ্বিতীয় দিনেই প্যানিক অ্যাটাক হল আমার’, ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করলেন দীপিকা

Last Updated:
#মুম্বই: আগামিকাল মুক্তি পেতে চলেছে এ বছরের অন্যতম সাড়া জাগানো ছবি ‘ছপক’ ৷ অ্যাসিড অ্যাটাক সারভাইভাল লক্ষ্মী আগরওয়ালের জীবনের গল্প নিয়ে তৈরি এই ছবির মুক্তি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে ৷
গতকাল ছিল ছবির প্রিমিয়ার ৷ ‘ছপক’-এর স্ক্রিনিংয়ের পরেই দীপিকার ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা ৷ কেউ কেউ বলছেন, ‘বাজিরাও মস্তানি’ বা ‘পদ্মাবৎ’-এর মতো ঐতিহাসিক চরিত্রের পর ‘মালতী’র মতো ঠিক এমন একটা চরিত্রই দরকার ছিল দীপিকার জন্য ৷ কেউ বলছেন, ‘এটাই দীপিকার বেস্ট ৷’ কেউ বলছেন, ‘এই যুগে দাঁড়িয়ে ছপক মাইলস্টোন ছবি ৷’
advertisement
কিন্তু যাঁকে নিয়ে এত কথা সেই দীপিকা কী বলছেন ৷ খোদ নায়িকা বলছেন, ছবির শ্যুটিং শুরু হওয়ার পর তিনি ভেবেছিলেন এই অভিনয় তিনি করতে পারবেন না ৷ সম্প্রতি বম্বে টাইমসে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন পর্দার ‘মালতী ৷ সেখানেই নায়িকা জানিয়েছেন, চরিত্রটি করা এতটাই শক্ত ছিল যে তিনি মাঝপথেই তা ছেড়ে দিতে চেয়েছিলেন ৷ ওই সাক্ষাৎকারে দীপিকা জানান, ‘‘দ্বিতীয় দিন শ্যুটে আমার প্যানিক অ্যাটাক হয় ৷ মনের উপর এতটাই চাপ পড়েছিল ৷ মালতীর মেকআপ নেওয়ার পর আমি ঘামতে শুরু করি ৷ বুঝতে পারি আমার পা দিয়ে রক্ত ঝরছে ৷ নিজে অনুভব করছিলাম, লক্ষ্মী আর ওঁর মতো মেয়েরা কতটা কষ্ট সহ্য করেছে ৷ বহুকষ্টে আবার নিজেকে বোঝাই ৷ ওঁদের মনের জোর দেখেই নিজেকে আবার অনুপ্রাণিত করেছিলাম ৷’’
advertisement
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ছপকের শ্যুটিংয়ের দ্বিতীয় দিনেই প্যানিক অ্যাটাক হল আমার’, ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করলেন দীপিকা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement