advertisement

'' আমাকে রীতিমতো লুঠ করেছিল ওই পরিচালক'' বিস্ফোরক স্বরা ভাস্কর

Last Updated:
#মুম্বই:  কয়েক মাস আগে বলিটাউন উত্তাল হয়ে উঠেছিল #Meetoo ঝড়ে ! শুরুটা করেছিলেন তনুশ্রী দত্ত। নানা পাটেকর সহ আরও কয়েকজনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এরপর আরও অনেক তারকা নিজেদের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে জানিয়েছিলেন। এ বার সেই তালিকায় যোগ হল স্বরা ভাস্করের নাম।
স্বরা জানিয়েছেন, বহু বছর আগে এক পরিচালক তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। কিন্তু তিনি যে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, তা সে সময় বুঝতেই পারেননি!
স্বরার ভাষায়,
বিষয়টা বুঝতে আমার ছয় থেকে আট বছর সময় লেগেছিল। সে সময় কোনও একটা আলোচনায় আমি অন্য কাউকে তাঁর হেনস্থার কথা বলতে শুনেছিলাম। তখন আমি ভেবেছিলাম, কাজের জায়গায় আমার সঙ্গে যেটা হয়েছিল তা হলে সেটাও তো যৌন হেনস্থা! আমাকে রীতিমতো লুঠ করেছিল ওই পরিচালক।
advertisement
advertisement
স্বরা বোঝাতে চেয়েছেন, সে সময় তাঁর বয়স কম ছিল। অনভিজ্ঞতার কারণেই খারাপ আচরণের মানে বুঝতে পারেননি! তাঁর স্বীকারোক্তি, ‘‘এখনও আমরা বাচ্চা মেয়েদের বোঝাই না, খারাপ আচরণের মানেটা কী। তারা হয়ত শুধু অস্বস্তিটা বোঝে, যেমন আমারও অস্বস্তি হয়েছিল’’ তবে সেই পরিচালকের নাম প্রকাশ করেননি নায়িকা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'' আমাকে রীতিমতো লুঠ করেছিল ওই পরিচালক'' বিস্ফোরক স্বরা ভাস্কর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement