advertisement

Avika Gor: হঠাৎই বিয়ে করে নিলেন ‘বালিকা বধূ’-খ্যাত অভিকা গৌর! পাত্র কে ?

Last Updated:

কিন্তু এ কী কাণ্ড! হঠাৎই এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেললেন নায়িকা । কে সেই ব্যক্তি?

#মুম্বই: ‘বালিকা বধূ’র সেই মিষ্টি আনন্দী । তাঁর সংসারের গল্প দর্শক দেখতেন মুগ্ধ হয়ে । কালার্সের জনপ্রিয় এই সিরিয়াল চলেছিল টানা ৮ বছর ধরে । ছোট্ট আনন্দী, জগদীশের মিষ্টি সংসারের গল্প দেখতে উৎসুক হয়ে থাকতেন দর্শকরা । ‘বালিকা বধূ’র জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া । সেই পুঁচকে আনন্দী ওরফে অভিকা গৌর আজ সুন্দরী, রূপসী যুবতী । এখনও ছোট পর্দায় কাজ করছেন তিনি । তবে মিষ্টি সেই ছোট্ট অভিকা আজ অনেকটা পরিণত, যৌবনের লাবণ্যে ভরপুর ।
ছোট্ট আনন্দী আজ তন্বী । তাঁর জীবনে এখন প্রেম এসেছে । নিজেই সে কথা ফলাও করে জানিয়েছিলেন অভিকা । তাঁর বয়ফ্রেন্ডের নাম মিলিন্দ চন্দওয়ানি । মিলিন্দ পেশায় এনজিও ক্যাম্প ডায়রিজের প্রতিষ্ঠাতা । তাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার ব্যবস্থা করেন মিলিন্দ । তাঁকে নিয়েই ভবিষ্যতে ঘর বাঁধতে চান অভিকা ।
advertisement
View this post on Instagram

A post shared by Aadil khan (@aadilkhann)

advertisement
advertisement
কিন্তু এ কী কাণ্ড! হঠাৎই অন্য এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেললেন নায়িকা । কে সেই ব্যক্তি? আসলে এই ঘটনা রিয়েল লাইফের নয়, রিল লাইফের । খুব শীঘ্রই একটি মিউজিক অ্যালবাম লঞ্চ করতে চলেছে অভিকার । নাম ‘কাদিল’ । ভিডিওতে অভিকা ছাড়াও দেখা যাবে ‘শিকারা’-খ্যাত আদিল খানকে । সম্প্রতি ওই মিউজিক ভিডিও থেকে একটি স্ট্রিল ছবি শেয়ার করেছেন অভিকা । তাতে দেখা যাচ্ছে, আদিলের সঙ্গে চার্চে বিবাহের শপথ নিচ্ছেন অভিকা ।
advertisement
View this post on Instagram

A post shared by Avika Gor (@avikagor)

advertisement
অভিকা পরে রয়েছেন দুধ সাদা গাউন, আদিলের পরণে রয়েছে স্যুট । চার্চের ফাদারের সামনে শপথ নিচ্ছেন তাঁরা । অভিকা ও আদিল দু’জনেই ছবিটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Avika Gor: হঠাৎই বিয়ে করে নিলেন ‘বালিকা বধূ’-খ্যাত অভিকা গৌর! পাত্র কে ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement