advertisement

ড্রিম গার্ল হেমা মালিনীর ভক্ত ছিলেন বাজপেয়ী, ‘সীতা অউর গীতা’ দেখেছিলেন ২৫ বার

Last Updated:
#নয়াদিল্লি: কবিতা হারাল কবিকে। ভারতীয় রাজনীতি হারাল ভীষ্মকে। বিজেপি হারাল তাদের একসময়ের বিকাশ পুরুষকে। দেশ হারাল এক ভারতরত্নকে। অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণে উঠে আসছে একের পর এক চমকে দেওয়া তথ্য ৷
শুধু রসকষহীন রাজনীতিই নয়, বলিউডি সিনেমার বিশেষ গুণগ্রাহী ছিলেন অটলজী ৷ গোটা দেশের মতো ড্রিম গার্ল হেমা মালিনীর ভক্তের তালিকায় ছিলেন সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীও ৷ হেমা মালিনীর অভিনয় অটলজীর এত পছন্দ ছিল যে, তাঁর অভিনীত ‘সীতা অওর গীতা’ তিনি ২৫ বারেরও বেশি দেখেছিলেন ৷
এই তথ্য সামনে এনেছেন খোদ হেমা মালিনী ৷ ড্রিম গার্ল হেমা মালিনী বর্তমানে ভারতীয় জনতা পার্টির সাংসদ ৷ অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকার্ত অভিনেত্রী সাংসদের স্মৃতিচারণে উঠে এসেছে এমন অনেক টুকরো টুকরো অজানা তথ্য ৷ হেমাজি জানিয়েছেন, প্রথমবার বাজপেয়ীজীর সঙ্গে মুখোমুখি সাক্ষাতের আগে ভীষণ নার্ভাস ছিলেন তিনি ৷ কিন্তু দেখা হওয়ার পর অটলজীর আন্তরিকতায় মুগ্ধ হয়ে যান অভিনেত্রী ৷ তাঁর কাছে অন্যতম সেরা মুহূর্ত যখন বাজপেয়ীজি জানান, তিনি হেমার অভিনীত ‘সীতা অওর গীতা’ ২৫ বারেরও বেশি দেখেছেন ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
১৯৭২ সালে রিলিজ হওয়া এই সিনেমায় রমেশ সিপ্পির নির্দেশনায় ডবল রোলে দেখা গিয়েছিল ৭০ দশকের বলিউডি ডিভা হেমা মালিনীকে ৷ দুই হিরোর চরিত্রে ছিলেন ধর্মেন্দ্র ও সঞ্জীব কুমার ৷ ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ও প্রাজ্ঞ রাজনীতিবিদের মুখে এমন প্রশংসা শুনে অভিভূত হয়ে গিয়েছিলেন হেমাজি ৷
advertisement
শুধু হেমা মালিনীই নন, অমিতাভ বচ্চন ও বলিউড বাদশা শাহরুখ খানের মুখেও শোনা গিয়েছে বলিউড দুনিয়ার কতটা আপন ছিলেন সদ্য প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে রাজনৈতিক মহলের সঙ্গে সঙ্গে আপনজনকে হারিয়েছে বলিউডও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ড্রিম গার্ল হেমা মালিনীর ভক্ত ছিলেন বাজপেয়ী, ‘সীতা অউর গীতা’ দেখেছিলেন ২৫ বার
Next Article
advertisement
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
  • 'অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...?

  • বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ?

  • দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement