advertisement

‘১১ বছর আমাদের জীবনে ছিলে, আজীবনের বন্ধনে বেঁধেছ’, কার মৃত্যুতে বিমর্ষ বিরাট-অনুষ্কা?

Last Updated:

১১ বছরের সাথী ব্রুনো কখন যেন কোহলি পরিবারেরই একজন হয়ে গিয়েছিল । তাই প্রিয় পোষ্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরুষ্কা ।

#মুম্বই: দীর্ঘদিন তাঁদের সঙ্গে ছিল সে । কিন্তু ১১ বছরের সেই মায়ার বন্ধন কাটিয়ে অন্য দুনিয়ায় চলে গেল বিরাট-অনুষ্কার পরিবারেরই এক সদস্য । তার নাম ছিল ব্রুনো । বিগেল প্রজাতির কুকুর সে । ব্রুনোর মৃত্যুতে যারপরনাই বিমর্ষ বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ।
১১ বছরের সঙ্গী ব্রুনো কখন যেন কোহলি পরিবারেরই একজন হয়ে গিয়েছিল । তাই প্রিয় পোষ্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরুষ্কা । ইনস্টাগ্রামে ব্রুনোর একটি ছবি শেয়ার করে বিরাট লেখেন, ‘রেস্ট ইন পিস মাই ব্রুনো । তুমি আমাদের জীবনের ১১টা বছর ভরিয়ে রেখেছিলে, তবে আজীবনের বন্ধন তৈরি করে দিয়ে গেছ । আজ হয়তো এর চেয়েও ভাল কোনও এক দুনিয়ায় চলে গেলে । ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিন ।’
advertisement
অনুষ্কাও পোস্ট করেছেন ব্রুনোর সঙ্গে তাঁদের দু’জনের একটি ছবি । লিখেছেন, ‘RIP ব্রুনো’ ।
advertisement
advertisement
View this post on Instagram

Bruno RIP

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘১১ বছর আমাদের জীবনে ছিলে, আজীবনের বন্ধনে বেঁধেছ’, কার মৃত্যুতে বিমর্ষ বিরাট-অনুষ্কা?
Next Article
advertisement
IMD Kalbaishakhi Alert: বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবিবার কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর
বিকেলেই কালবৈশাখী আসছে...! ৬০ কিমি বেগে উঠবে ঝড়, প্রবল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, রবি-সোম কেমন থাকবে আবহাওয়া?
  • আজ, শনিবার আরও দুই এক পশলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। থাকছে কালবৈশাখীর সম্ভাবনা।

  • ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়-বজ্রপাত, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা।

  • রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির স্পেল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement