advertisement

ডিনার ডেট-এ আলিয়া, রণবীর কাপুর! খবর, তাঁদের সম্পর্ক জমে ক্ষীর

Last Updated:

ডিনার ডেট-এ আলিয়া, রণবীর কাপুর! খবর, জমে ক্ষীর তাঁদের সম্পর্ক

#মম্বই: আর কিছুদিন বাদে ক্যাটরিনা আর সিদ্ধার্থ মালহোত্রার গায়ে 'প্রাক্তন' ট্যাগ লাগল বোধহয়! বলিটাউনে জমে উঠছে নতুন এক প্রেম! কান পাতলেই শোনা যাচ্ছে, রণবীর কাপুর আর আলিয়া ভট্টের সম্পর্ক নিয়ে নানা গুজগুজ-ফুসফুস!
অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'তে প্রথমবার জুটি বাঁধলেন রণবীর,আলিয়া! কিন্তু শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও তাঁদের কেমিস্ট্রি জমে ক্ষীর! দু'জন দু'জনেক যেন চোখে হারান!
শুটিং না থাকলেও একসঙ্গে সময় কাটান কপোত কপোতি। হালে তাঁদের ডিনার করতে দেখা গেল মুম্বইয়ের এক রেস্তোরাঁয়। যদিও সঙ্গে ছিলেন অয়ন মুখোপাধ্যায় আর করন জোহর, কিন্তু আলিয়া-রণবীর নিজেদের গল্পেই মশগুল ছিলেন। এবং, ডিনার শেষে দু'জনে একই গাড়িতে রেস্তোরাঁ থেকে বের হন।
advertisement
advertisement
এই প্রথম নয়, এর আগেও তাঁদের একসঙ্গে ডিনার করতে দেখা যায়। একান্তে সময় কাটিয়েছিলেন জোয়া আখতারের বাড়িতেও।
কিছুদিন আগের একটি সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন,
আমি সেই কবে থেকে রণবীরের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম! ও যেভাবে একটা ক্যারেক্টারের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলে... আমি দেখে মুগ্ধ হয়ে যাই! রণবীর শুধু একজন ভাল অভিনেতাই নয়, একজন খুব ভাল মানুষও!
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ডিনার ডেট-এ আলিয়া, রণবীর কাপুর! খবর, তাঁদের সম্পর্ক জমে ক্ষীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement