advertisement

দারুণ প্রেমিকা ভাগ্য় রণবীরের, সবসময় পাশে পান আলিয়াকে, প্রসংশায় ভাসল ভক্তকূল

Last Updated:

আলিয়ার এই ব্যবহারে তাঁর ভক্তরা খুব খুশি হয়েছেন।

#মুম্বই: আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে রণবীর কাপুরের (Ranbir Kapoor) সম্পর্কের জার্নির নয়-নয় করে বেশ অনেক দিন হয়ে গেল। শত্তুরের মুখে ছাই দিয়ে দিনে দিনে চন্দ্রকলার মতো বৃদ্ধি পেয়েছে তাঁদের প্রেম। নিন্দুকেরা যদিও বলেন যে এরকম প্রেম না কি বলিউডের অলিগলিতে দেখা যায়! চোখের পলক ফেলতে না ফেলতেই পাল্টে যায় সঙ্গীর মুখ। আলিয়া আর রণবীরের ক্ষেত্রে এমনটা হয়নি, উল্টে কাপুর পরিবারের নানা ঝড় ঝাপটায় যেভাবে ঢালের মতো পাশে দাঁড়িয়েছেন আলিয়া, সেটা তারিফ করার মতো। বার বার নায়িকা প্রমাণ করে দিয়েছেন যে তিনি শুধু রণবীরকেই আপন করেননি, আপন করেছেন তাঁর পরিবারকেও।
সম্প্রতি আবার ইন্দ্রপতন হল কাপুর পরিবারে। মাত্র ৫৮ বছর বয়সে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন রাজ কাপুরের (Raj Kapoor) ছোট ছেলে রাজীব কাপুর (Rajiv Kapoor)। বলিউডে তিনি আজও পরিচিত রাম তেরি গঙ্গা ময়লি (Ram Teri Ganga Maili) ছবির জন্য। চিম্পু নামে কাছের জনেদের কাছে পরিচিত ছিলেন রাজীব। তাঁকে হাসপাতালে নিয়ে যান বড়দাদা রণধীর কাপুর (Randhir Kapoor)। তাঁর কাছেও এটি অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত কারণ গত বছরেই তিনি হারিয়েছেন অন্য ভাই ঋষি কাপুরকেও (Rishi Kapoor)।
advertisement
যে সময়ে রাজীবের মৃত্যু হয়, সেই সময় মলদ্বীপে ছুটি কাটাতে যাচ্ছিলেন আলিয়া, কিন্তু এই সংবাদ পেয়েই তড়িঘড়ি ট্রিপ ক্যান্সেল করে ফিরে আসেন তিনি। ফিরে এসেই কাপুর পরিবারের পাশে দাঁড়ান তিনি। তাঁকে রাজীবের শ্রাদ্ধানুষ্ঠানেও দেখা যায়। এই প্রথম নয়, এর আগেও রণবীরের ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুরের (Krishna Raj Kapoor) মৃত্যুর পরেও আলিয়াকে দেখা যায় কাপুর পরিবারের মনোবল বাড়াতে।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রয়াত ঋষি কাপুরের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল আলিয়ার। খুঁতখুঁতে স্বভাবের ঋষিও তাঁকে বেশ পছন্দ করতেন। তিনি আর নীতু কাপুর (Neetu Kapoor) যখন নিউ ইয়র্কে চিকিৎসার জন্য থাকছিলেন, তখন প্রায়শই রণবীরের সঙ্গে আলিয়াও যেতেন ঋষিকে দেখতে। আলিয়ার এই ব্যবহারে তাঁর ভক্তরা খুব খুশি হয়েছেন। আলিয়ার ইন্সটাগ্রামের একটি ফ্যান পেজ থেকে একটি কোলাজ পোস্ট করা হয়। যেখানে বিভিন্ন সময়ে কী ভাবে আলিয়া কাপুরদের সঙ্গ দিয়েছেন সেটা দেখা যাচ্ছে! ছবিতে ক্যাপশন দেওয়া হয় যে সবাই যেন আলিয়ার মতো গার্লফ্রেন্ড পান!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দারুণ প্রেমিকা ভাগ্য় রণবীরের, সবসময় পাশে পান আলিয়াকে, প্রসংশায় ভাসল ভক্তকূল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement