advertisement

Bollywood Actress Arrested: স্মারকের মধ্যে লুকিয়ে রাখা মাদক! শারজা বিমানবন্দরে গ্রেফতার বলিউড অভিনেত্রী, অভিযোগ ষড়যন্ত্রের

Last Updated:

Bollywood Actress Arrested: বর্তমানে তিনি বন্দি শারজা কেন্দ্রীয় সংশোধনাগারে

গ্রেফতার বলিউড অভিনেত্রী ক্রিসান পেরেইরা
গ্রেফতার বলিউড অভিনেত্রী ক্রিসান পেরেইরা
মুম্বই : মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরশাহীতে গ্রেফতার বলিউড অভিনেত্রী ক্রিসান পেরেইরা৷ বর্তমানে তিনি বন্দি শারজা কেন্দ্রীয় সংশোধনাগারে৷ গত ১ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয় শারজা বিমানবন্দর থেকে৷ অভিযোগ, তাঁর কাছে একটি স্মারকের ভিতরে লুকিয়ে রাখা মাদক পাওয়া গিয়েছে৷ তবে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার দাবি, কুকুর সংক্রান্ত একটি ঘটনার জেরে প্রতিশোধ নিতে অভিনেত্রীকে ফাঁসানো হয়েছে৷
এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেফতার করা হয়েছে দু’জনকে৷ তাঁদের মধ্যে অ্যান্থনি পল পেশায় বেকারি মালিক৷ দ্বিতীয় ধৃত রাজেশ ভোবাতে ব্যাঙ্ককর্মী৷ মুম্বই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক দীপক সাওয়ন্ত জানিয়েছেন ধৃত অ্যান্থনি শারজার টিকিট কেটে দিয়েছিলেন ক্রিসানের জন্য৷ কিন্তু ফেরার টিকিট হিসেবে যা দেওয়া হয়েছিল, সেটা নকল ছিল বলে অভিযোগ৷
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অ্যান্থনির বোন এবং ক্রিসান মুম্বইয়ের শহরতলি মীরা রোডে একই আবাসনের বাসিন্দা৷ তাঁর সঙ্গে কুকুর সংক্রান্ত ঘটনায় ক্রিসানের একাধিকবার ঝামেলা হয়েছে বলে জানা গিয়েছে৷ সেই বিবাদের জের এখনও মিলিয়ে যায়নি বলে দাবি মুম্বই পুলিশের৷ তদন্তে প্রকাশ, অ্যান্থনির মাধ্যমে ক্রিসানের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজেশ৷ নিজের পরিচয় দিয়েছিলেন ট্যালেন্ট কনসালট্যান্ট হিসেবে৷ তাঁর মাধ্যমেই একটি ওয়েব সিরিজের জন্য শারজায় অডিশন দেওয়ার প্রস্তাব পান ক্রিসান৷
advertisement
এখানেই শেষ নয়৷ অভিযুক্ত রাজেশই নাকি ক্রিসানকে একটি ট্রোফি বা স্মারক দিয়েছিলেন৷ বলেছিলেন ওটা অডিশন প্রপ৷ অর্থাৎ অডিশনের সময় অভিনয়ের অঙ্গ হিসেবে ওটা হাতে রাখতে হবে৷ অভিযোগ ওর ভিতরেই গাঁজা এবং পোস্ত দানা রাখা ছিল৷ এর আগে ডিজে ক্লেটন রডরিগেজ-সহ একাধিক জনকে এভাবেই মাদককাণ্ডে ফাঁসানোর অভিযোগ উঠেছে অ্যান্থনি ও রাজেশের বিরুদ্ধে৷
advertisement
‘সড়ক ২’ এবং ‘বাটলা হাউস’-এর অভিনেত্রী ক্রিসানকে মাদককাণ্ডে আগামী ২ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Actress Arrested: স্মারকের মধ্যে লুকিয়ে রাখা মাদক! শারজা বিমানবন্দরে গ্রেফতার বলিউড অভিনেত্রী, অভিযোগ ষড়যন্ত্রের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement