advertisement

ঋণ ফেরত না দেওয়ায় ৬ মাসের জেল হল রাজপাল যাদবের

Last Updated:
#নয়াদিল্লি: ৬ মাসের হাজতবাসের নির্দেশ দেওয়া হল বলিউড অভিনেতা রজপাল যাদবকে। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে, তা পরিশোধ দেননি তিনি ৷ আর এই অভিযোগের ভিত্তিতেই রাজপাল যাদবকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দিল্লির করকরডুমা আদালত ৷
শোনা যাচ্ছে, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ নামের একটি ছবি তৈরির জন্য দিল্লির ব্যবসায়ী মুরলী প্রজেক্টের মালিক এমজি আগরওয়ালের থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব এবং তার স্ত্রী রাধা ।
advertisement
advertisement
ছবি মুক্তির পরও টাকা ফেরত না দেওয়ায় এই অভিনেতা, তার স্ত্রী এবং কোম্পানির বিরুদ্ধে দিল্লির এক আদালতে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী । সেই মামলার শুনানিতেই গত ১৪ এপ্রিল আদালত রাজপাল যাদব এবং তার স্ত্রী রাধা যাদব সহ তাদের কোম্পানিকে দোষী সাব্যস্ত করেছিল । ২০১৩ সালে এই মামলাতেই রাজপালের আইনজীবী আদালতে মিথ্যে নথিপত্র পেশ করায় ১০ দিনের কারাদণ্ড হয়েছিল রাজপালের । চারদিন তিনি জেলে কাটিয়েওছিলেন । এই মামলাতেই আজ সোমবার ফের দোষী সাব্যস্ত হলেন এই অভিনেতা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঋণ ফেরত না দেওয়ায় ৬ মাসের জেল হল রাজপাল যাদবের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement