advertisement

ফের বলিউডে নক্ষত্রপতন! ৮১ বছরে চলে গেলেন অভিনেতা জগদীপ

Last Updated:

‘শোলে’তে তাঁর সুরমা ভোপালির চরিত্র মনে রাখবে দর্শকরা । তাঁর বিখ্যাত ডায়লগ ‘মেরা নাম সুরমা ভোপালি অ্যায়সে হি নেহি হ্যায়’ সিনেপ্রেমীরা ভুলতে পারবেন না ।

#মুম্বই: বলিউডে এ বছরটা যেন শুধুই হারানোর... শুধুই শোকের । একের পর এক নক্ষত্রপতনে বিমর্ষ গোটা দেশ ।
এ বার চলে গেলন প্রবাদপ্রতীম অভিনেতা জগদীপ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর । বুধবার, মুম্বইয়ে মৃত্যু হয় তাঁর । অভিনেতা নাসির খান প্রথম তাঁর মৃত্যুসংবাদ জানান । তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি ।
রমেশ শিপ্পির ‘শোলে’তে তাঁর সুরমা ভোপালির চরিত্র মনে রাখবে দর্শকরা । তাঁর বিখ্যাত ডায়লগ ‘মেরা নাম সুরমা ভোপালি অ্যায়সে হি নেহি হ্যায়’ সিনেপ্রেমীরা ভুলতে পারবেন না । ‘আন্দাজ আপনা আপনা’য় সলমনের বাবার চরিত্র ‘বাঁকিলাল’ ও মনে থেকে যাবে মানুষের ।
advertisement
advertisement
কমিক চরিত্রে তিনি ছিলেন অনবদ্য । ‘পুরানা মন্দির’-এর মত হরর ফিল্মেও অভিনয় করেছিলেন তিনি । এ ছাড়া তাঁর অভিনীত ‘কুরবানি’, ‘শেহনশাহ’-ও অসাধারণ ।
advertisement
১৯৮৮ সালে নিজের চরিত্র সুরমা ভোপালির নামে একটি ছবিও পরিচালনা করেছিলেন তিনি । মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা স্বয়ং । ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, রেখা বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের বলিউডে নক্ষত্রপতন! ৮১ বছরে চলে গেলেন অভিনেতা জগদীপ
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement