advertisement

বাংলাদেশের ‘ডুব’, ইরফানের মৃত্যুতে শোকের ছায়া প্রতিবেশী দেশেও

Last Updated:

ইরফানের মৃত্যুর খবরের পেয়ে শোকের ছায়া প্রতিবেশী দেশ বাংলাদেশেও ৷

#মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান ৷ বুধবার মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান ৷ বয়স হয়েছিল ৫৪ ৷ ‘নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ লন্ডনে কয়েক বছর ধরে চিকিৎসায়ও চলছিল তাঁর ৷ তবে শেষ অবধি লড়াই চালাতে পারলেন না ইরফান ৷ মঙ্গলবার কোলন ইনফেকশন হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে ৷
ইরফানের মৃত্যুর খবরের পেয়ে শোকের ছায়া প্রতিবেশী দেশ বাংলাদেশেও ৷ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে দুরন্ত অভিনয় করেছিলেন ইরফান ৷ বলেছিলেন ঝরঝরে বাংলায় সংলাপ ৷ তাঁর মৃত্যুর খবর পেয়ে রীতিমতো স্তম্ভিত বাংলাদেশের সিনেপ্রেমীরাও ৷
ইরফানের মৃত্যুতে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমকে পরিচালক ফারুকী জানিয়েছেন, ‘প্রায় বছর খানেক আগে দেখা হয়েছিল ইরফানের সঙ্গে ৷ তখন তো বুঝিনি এটাই শেষ দেখা ৷ অসম্ভব ভাল অভিনেতা ও ভাল মানুষকে হারালাম ৷’
advertisement
advertisement
‘ডুব’ ছবিটি তৈরি হয়েছিল বাংলাদেশের জাজ মিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ উদ্যোগে ৷ ছবিতে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে ছিলেন ইরফান খানও ৷ ছবিটি বাংলাদেশের পক্ষ থেকে অস্কারের দৌঁড়েও গিয়েছিল ৷ তবে শেষমেশ অস্কারের দৌঁড়ে টিকতে পারেনি ৷
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্ট--
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলাদেশের ‘ডুব’, ইরফানের মৃত্যুতে শোকের ছায়া প্রতিবেশী দেশেও
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement