advertisement

‘গুপ্ত’ ছবির গান বাজিয়ে বিপদে ববি দেওল !

Last Updated:

দেখুন দেখি কী কাণ্ড ! একটা গান শুধু বাজিয়েছেন তা বলে এভাবে বিপাকে পড়বেন

#মুম্বই: দেখুন দেখি কী কাণ্ড ! একটা গান শুধু বাজিয়েছেন তা বলে এভাবে বিপাকে পড়বেন সেটা কী কোনও দিন চিন্তা করেছিলেন ববি দেওল ! তাও আবার এক সময়কার সুপারহিট গান !
গপ্পোটা হল, সম্প্রতি দিল্লির একটি নাইট ক্লাবে বন্ধুদের নিয়ে গিয়েছিলেন ববি দেওল ৷ বন্ধুদের নিয়ে বেশ আনন্দই করছিলেন তিনি ৷ হঠাৎই কী হয়, ড্যান্স ফ্লোর থেকে সোজা গিয়ে ববি হাজির ডিজের টেবিলে ৷ তবে এখানেই শেষ নয়, শুধু হাজির হলে না হয় অন্য কথা হতো ৷ ববি যা করলেন, তাতে সবাই হতবাক৷
advertisement
একটি ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, ডিজেকে সরিয়ে দিলেন ববি ৷ আর ডিজের কাছ থেকে মিউজিক প্লেয়ার নিয়ে চালিয়ে বসলেন ‘গুপ্ত’ ছবির গান ৷ নাইটক্লাবের অন্য লোকেরা প্রথমে ব্যাপারটা বুঝতেই পারেননি ৷ পরে গান থামানো জন্য বলে ৷ কিন্তু ববি দেওল কিছুতেই শোনেন না ৷
advertisement
ববি দেওলের এই কাজে রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন নাইটক্লাবের লোকজন ৷ তবে ববির কাজে মোটেই চুপ থাকেননি তারা ৷ রেস্তোরাঁর মালিককে বলে এন্ট্রি ফি প্রায় আড়াই হাজার টাকা ফেরত দিতে বলা হয়েছে রেস্তোরাঁকে ৷ আর নাইটক্লাবের মালিক এ ব্যাপারে চেপে ধরেছেন ববি দেওলকেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘গুপ্ত’ ছবির গান বাজিয়ে বিপদে ববি দেওল !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement